1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নাকে ‘শয়তানের নিঃশ্বাস’ ছিটিয়ে ৩ লাখ টাকা ছিনতাই - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

নাকে ‘শয়তানের নিঃশ্বাস’ ছিটিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

মোঃ আলী শেখ, সিনিয়র স্টাফ রিপোর্টার :

মাদারীপুরের শিবচর পৌর শহরে লাকি আক্তার (২৫) নামের এক নারীর নাকে শয়তানে নিঃশ্বাস (স্কোপোলামিন) ছিটিয়ে কৌশলে নগদ ৩ লাখ টাকা ও একটি বাটন মোবাইল ফোন এবং ব্যাংকের চেক বই ছিনতাই হওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে শিবচর পৌর শহরের ডিআইজি মার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংকের সিঁড়ির উপরে ঘটনা ঘটে। ভুক্তভোগী লাকি আক্তার উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্না তলা গ্রামের সোরহাব শিকদারের স্ত্রী।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লাকি আক্তার নিজবাড়ী থেকে তিন লাখ টাকা নিয়ে তার ভাসুর কামাল এর অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য আসে এবং ডিআইজি মার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংক শিবচর শাখায় মোবাইলে কথা বলতে বলতে উঠতে থাকে। কিন্তু ব্যাংকের সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা অপরিচিত এক মহিলা একটি কাগজ বের করে দিয়ে একটি ব্যাংকের ঠিকানা জানতে চায়। যখনই লাকি আক্তার কাগজটি পড়তে থাকে, কাগজটির অপর পিঠ থেকে টোকা দিয়ে কাগজের সাথে লাগানো শয়তানি নিঃশ্বাস (স্কোপোলামিন) লাখি আক্তারের নাকে ছিটিয়ে দেয়। আর এরপর থেকেই লাকি পুরোপুরি ওই প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যায় এবং প্রতারকের কথা মত তার সাথে থাকা ৩ লাখ টাকা, বাটন মোবাইল ও ইসলামী ব্যাংকের চেক বই দিয়ে দেয়।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রতন শেখ (পিপিএম) বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছি। মার্কেটে সিসি ক্যামেরা না থাকায় অপরাধীদের সনাক্ত করতে কষ্ট হচ্ছে। তবে আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি এবং দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট