1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ার ঘটনায় নিহত-১ এবং আহত-১০ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

মাদারীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ার ঘটনায় নিহত-১ এবং আহত-১০

মাহামুদুল হাসান রনি
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

মাহমুদুল হাসান রনি ,
ক্রিড়া সম্পাদক
মাদারীপুরে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে বাস উল্টে এক নারী নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মরিয়ম বিবি (৫৫) মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকার মরহুম আজিজুল সরদারের স্ত্রী।

স্থানীয় ও মস্তফাপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে টেকেরহাটগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় এক নারীর মৃত্যু হয়। আহত হন ১০ যাত্রী। আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সফিক বলেন, ‘মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস সড়কের পাশের খাদে পড়ে যায়, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছি এবং আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

মস্তফাপুর হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট