1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রমজানে হাঁকডাক করে বিক্রি হচ্ছে সুস্বাদু তরমুজ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

রমজানে হাঁকডাক করে বিক্রি হচ্ছে সুস্বাদু তরমুজ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ প্রতিনিধি : মৌসুমী ফলের আরেক নাম তরমুজ।সুস্বাদু,রসালো ফল খেতে কার না মন চায়।সাধারনত এপ্রিল -মে মাস জুড়ে চলে তরমুজের ভরা মৌসুম।তবে ফেব্রুয়ারীর শেষে বা মার্চের শুরুতেও বাজারে কিছু আগাম তরমুজ আসে। শীতের আমেজ শেষ হয়ে ধীরে ধীরে গরম পড়তে শুরু করেছে। এরই মধ্যে শুরু হয়েছে মাহে রমজান। রমজানের সময় ইফতারে জনপ্রিয় রসালো ফল তরমুজ সবার কাছেই পছন্দের।ইফতারে খাদ্য তালিকায় অন্যান্য ইফতারীর সাথে মুখরোচক ফল তরমুজ সবাই রাখতে চান।তাই তো রমজানে কদন বেড়েছে তরমুজের।সব মিলে রমজানের প্রারম্ভেই সিরাজগঞ্জের হাট-বাজারে তরমুজ ওঠা শুরু করেছে।ইফতারপুর্ব মুহুর্তে হাঁকডাক করে বেচাকেনা করছে বিক্রেতারা। বিক্রেতারা জানান,সপ্তাহ খানেক ধরে বাজারে আসতে শুরু করেছে তরমুজ।বর্তমানে সিরাজগঞ্জের ৯ টি উপজেলাসহ প্রত্যন্ত এলাকার হাট-বাজারগুলোতে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা দরে।বাজারে তরমুজ সরবরাহ মোটামুটি।সামনে হয়ত আরও বাড়বে।বিক্রেতারা আরও জানান, বর্তমানে বাজারে যে তরমুজ বিক্রি হচ্ছে, তা আকারে ছোট ও মাঝারি।এগুলো ওজনে ৩-৪ কেজির মত।সলঙ্গা বাজারের তরমুজ বিক্রেতা মজনু,মানিক,ভুট্ট,আলম জানিয়েছেন,এখনও সলঙ্গায় তরমুজের বাজার জমে ওঠেনি।সবেমাত্র গরম আর  রোজা শুরু।থানার নলকা,পাঁচলিয়া, সাহেবগঞ্জ,ঘুড়কা, ভুইয়াগাতী,উনুখা হাট ঘুরে এমনটাই জানা গেছে।তবে রমজানে তরমুজের দোকানে অপেক্ষাকৃত ভীড় বেশি।দরদাম করে তরমুজ নিয়েই ঘরে ফিরছেন ক্রেতারা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট