1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সলঙ্গায় জমজমাট ইফতার বাজার - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

সলঙ্গায় জমজমাট ইফতার বাজার

জি এম সপ্না
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সিরাজগঞ্জ প্রতিনিধি :
রমজান মাসে দ্রব্যমুল্যের দাম বাড়া যেন নিয়মে পরিনত হয়েছে।দ্রব্যমুল্যের উর্ধ্বগতির সাথে পাল্লা দিয়ে চলছে ইফতার সামগ্রীর দাম।তবুও সিরাজগঞ্জের সলঙ্গায় রমজানের শুরুতেই জমজমাট ইফতার বাজার।স্লুইচ গেটের পশ্চিমে আলিম হোটেল হতে ডিমহাটা-মাংশ হাটা পর্যন্ত সারি সারি বাহারি ইফতারী দোকান যেন দেখার মত।এ ছাড়াও মাদ্রাসা মোড়,থানা মোড়,নিমগাছী মোড়,কলেজ মোড়েও রয়েছে হরেক রকমের ইফতারী দোকান।

দেশের নামকরা সুস্বাদু উল্লাপাড়ার সলপের ঘোলেও সয়লাব হয়েছে সলঙ্গার ইফতার বাজার।সারাদিনে রোজা রেখে  ইফতারের সময় লেবুর শরবতে গলা ভিজাতে কার না মন চায়।বাজারে পর্যাপ্ত লেবু সরবরাহ রয়েছে। কিন্ত ১৫-২০ টাকা হালির লেবু মুহুর্তেই ১৩০-১৪০ টাকা কেজি হওয়ায় রোজাদাররা বিপাকে পড়েছে।বিক্রেতারা মুড়ি, ছোলা,খেজুর,বুইন্দা,ঘোল,পেয়াজু,চপ,শরবত,জিলাপি,বরা,পেয়ারা,শসা,খিরা,তরমুজ ইত্যাদি ইফতারের বাহারী খাবারের পসড়া সাজিয়ে বসে আছেন।ক্রেতারা তাদের পছন্দ ও চাহিদামত ইফতার সামগ্রী নিয়ে ঘরে ফিরছেন।বিকেলে ইফতারের বিভিন্ন দোকানগুলোতে ক্রেতাদের ভীড় বেশি দেখা গেছে।শুধু সলঙ্গা থানা সদর বাজারই নয়,৬ টি ইউনিয়নের হাট-বাজারসহ রাস্তার মোড়ে মোড়ে ভ্রাম্যমান ইফতারের দোকান সাজিয়ে বসে আছেন।বাজারে ইফতার সামগ্রীর দাম বেশি হলেও রোজাদাররা এসেছেন পছন্দের ইফতারী কিনতে।আলিম হোটেলের সামনে দাঁড়ানো এক ব্যক্তি জানায়,দাম বেশি হলেও প্রতি বছরই পরিবারের জন্য আলিম হোটেলের ইফতারী কিনে থাকি বলে এবারও এসেছি।পাপিয়া হোটেলের  বিক্রেতারা বলছেন,অন্যান্য বছর রমজানের শুরুতেই ইফতার বাজার না জমলেও এবারে শুরু থেকেই ইফতারী কিনতে সবার আগ্রহ দেখা যাচ্ছে।একই গলিতে আরেক ঘোল বিক্রেতা জানান,সলপের বিখ্যাত,সুস্বাদু ঘোল প্রতি বছরই এনে সলঙ্গায় সুলভ মুল্যে বিক্রি করে থাকি।এবারেও রোজাদারদের ইফতারে তৃপ্তি মেটাতে ঘোলের সু ব্যবস্থা করেছি। ছোলা,মুড়ি,ঘোল থেকে শুরু করে সব ধরনের ইফতার সামগ্রী শেষ রমজান পর্যন্ত এভাবেই চলবে,এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট