1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বেনাপোলে পোট থানার বিভিন্ন এলাকায় অভিযানে ১৩ আসামী গ্রেফতার ৪ কেজি গাঁজা উদ্ধার - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

বেনাপোলে পোট থানার বিভিন্ন এলাকায় অভিযানে ১৩ আসামী গ্রেফতার ৪ কেজি গাঁজা উদ্ধার

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারী পরোয়ারাভুক্ত ৭ জন ও নিয়মিত মামলার ৬ জনসহ ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন মহিলা আসামী রয়েছে। পৃথক আর এক অভিযানে চার কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে।

সোমবার (১০ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের অহেদ আলী সরদারের ছেলে রহমত আলী (৩৩) একই গ্রামের মফিজুর রহমান মফিজের ছেলে মোঃ রাজু (২৬), পোড়াবাড়ি গ্রামের মৃত নুর হোসেনের ছেলে মেছের আলী (৫৫), রঘুনাথপুর গ্রামের নুর ইসলামের ছেলে হৃদয় হাসান (২১), মানকিয়া গ্রামের মৃত মহর আলী মোড়লের ছেলে মোসলেম মোড়ল (৪৫) একই গ্রামের মোসলেম মোড়লের স্ত্রী আতুয়ারা বেগম (৪০), ধান্যখোলা গ্রামের ফরমান আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫), খুলনার তেরখাদা থানার লস্করপুর গ্রামের খবির শরীফের ছেলে হাসমত শরীফ (৩৬), নড়াইল জেলার কালিয়া থানার পাঁচ কাউনিয়া গ্রামের মৃত আনেজ বিশ্বাসের ছেলে আসলাম বিশ্বাস (৩৯), আসলামের স্ত্রী শাহানাজ বেগম (৩৬), একই এলাকার নূর ইসলাম বিশ্বাসের ছেলে সিদ্দিক বিশ্বাস (২৪), মনির হোসেন পাটোয়ারির মেয়ে রুমা বেগম (৩২) ও একই থানার মাধবপাশা গ্রামের ওসমান গনির ছেলে তোতা মোল্লা (৫৩)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাসেল মিয়া জানান, জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে পোর্ট থানার এসআই পবিত্র বিশ্বাস, এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই কাজী জাহিদুল ইসলাম, এএসআই সাজেদুর রহমান, এএসআই আইয়ুব আলীসহ পুলিশের টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব আসামীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিওিতে পৃথক এক অভিযানে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সকালে বেনাপোল পোর্ট থানার চেকপোস্ট স্থলবন্দর আন্তর্জাতিক বাস টার্মিনালে অভিযান পরিচালনা করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে টার্মিনালে অবস্থানরত বিআরটিসি বাস (ঢাকা মেট্রা-ব-১৫-৬০১৫) হতে অজ্ঞাতনামা ২/৩ জন আসামী কৌশলে পালিয়ে যায় এবং অভিযানের একপর্যায়ে উক্ত বাসের বাংকারে তল্লাশী করে একটি নেভিবলু রংয়ের কাধে ঝুলানো স্কুল ব্যাগের মধ্যে খাকি রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো দুই প্যাকেটে মোট চার কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট