1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নাটোরে সাংবাদিকদের উপর হামলা এবং তথ্য চাওয়ায় সাংবাদিককে গ্রেপ্তার, ওসি-ইউএনও’র প্রত্যাহারের দাবি - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

নাটোরে সাংবাদিকদের উপর হামলা এবং তথ্য চাওয়ায় সাংবাদিককে গ্রেপ্তার, ওসি-ইউএনও’র প্রত্যাহারের দাবি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

জাহিদ হাসান
নাটোর প্রতিনিধি

নাটোর আদালত চত্বরে গণমাধ্যমকর্মীদের ওপর সাবেক এসপি এস.এম ফজলুল হকের হামলা এবং সিংড়ায় তথ্য চাওয়ায় ডেভিল হান্টের নামে সমকালের সাংবাদিক আব্দুর রশিদকে গ্রেপ্তারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন নাটোরের সাতটি উপজেলার গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সচেতন মহল।
বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলার সর্বস্তরের সাংবাদিক ও সচেতন নাগরিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। সেখানে বিক্ষোভ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। প্রায় তিনঘন্টাব্যাপী সেখানে অবস্থান করে সাংবাদিকরা। এসময় সাংবাদিকরা সিংড়া থানার ওসি, ইউএনও’ ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তার প্রত্যাহারের দাবি জানান। সেই সাথে সাংবাদিকদের উপর হামলাকারী বরখাস্তকৃত পুলিশ সুপার ফজলুল হকের শাস্তি দাবী করেন। জেলা প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাগুলো খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
এর আগে গত মঙ্গলবার দুপুরে বরখাস্তকৃত পুলিশ সুপার ফজলুল হক স্ত্রী নির্যাতন মামলায় আদালতে হাজির হলে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক। পরে তাকে কারাগারে নেবার সময় পুলিশের কাছ থেকে ছুটে সাংবাদিকদের উপর হামলা ও ক্যামেরা ভাংচুরের চেষ্টা চালায় ফজলুল হক।
অপরদিকে, বুধবার সন্ধ্যায় সমকালের সিংড়া প্রতিনিধি আব্দুর রশিদকে গ্রেফতার করে পুলিশ। সিংড়া ইউএনও অফিসে খাস পুকুরের তথ্য চেয়ে আবেদন করায় তাকে ডেভিল হান্টে গ্রেফতারের নাটক সাজায় বলে অভিযোগ করেন গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক রশিদকে আদালতে হাজির করলে তার জামিন মঞ্জুর করে আদালত।
অবস্থান কর্মসূচিতে নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট নাজমুল হাসান জানান, সিংড়ার ইউএনও এর প্রশাসনিক কর্মকর্তা আসাদ আলী মোল্লার অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতে বুধবার সন্ধ্যায় সমকালের সিংড়া প্রতিনিধি আব্দুর রশিদকে আটক করে সিংড়া থানা পুলিশ। তথ্য অধিকার আইনে তথ্য চাওয়াটাই কি তার অপরাধ? সারাদেশব্যাপী সাংবাদিকদের প্রতি যে দমন পীড়ন তারই অংশ হিসাবে সাংবাদিক রশিদকে আটক করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে একজন বরখাস্তকৃত এসপি ফজলুল হক আদালত চত্বরে সাংবাদিকদের উপর হামলা করেছে তার শাস্তি দাবী করছি।
ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ বলেন, তথ্য চাওয়ায় একজন মূলধারার গণমাধ্যমকর্মীকে প্রশাসন কৌশল করে গ্রেপ্তার করিয়েছে। একজন সাংবাদিককে ডেভিল আখ্যায়িত করেছে এই পুলিশ। তাদের ঔদ্ধত্য কতটুকু একবার চিন্তা করেন। অথচ সবচেয়ে বড় ডেভিল হচ্ছে সিংড়ার ওসি এবং ইউএনও। সকল সেক্টরের অনিয়ম দুর্নীতি ছয়লাব হয়ে গিয়েছে। তারা সেগুলো নির্মূল না করে নিজেরাই দুর্নীতির সাথে জড়িত হয়ে সকল অপকর্ম করে বেড়াচ্ছেন। আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই। আপনারা নাটোরে পুলিশ- প্রশাসন কি সাংবাদিকদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। যদি তাই করেন, আমরাও তা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি।
সমকালের নাটোর প্রতিনিধি নবীউর রহমান পিপলু বলেন, সাংবাদিক উপর দমন পীড়নের চেষ্টা করা হলে তা সম্মিলিতভাবেই প্রতিহত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট