1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর ভারত থেকে দেশে ফেরলো নারী, পুরুষ ও শিশু সহ ২১ বাংলাদেশি - নব দিগন্ত ২৪
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার সিংড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে উপজেলা প্রশাসন বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ ডিমলায় বিদ্যালয়ে চোরের হানা, ৬ ফ্যানসহ খেলার সামগ্রী চুরি ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, ৪ জন গুরুতর আহত ডিমলার ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান পদ প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত সলঙ্গায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ডিমলায় সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর ভারত থেকে দেশে ফেরলো নারী, পুরুষ ও শিশু সহ ২১ বাংলাদেশি

মোশারফ হোসেন মনা
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচারের শিকার ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল বন্দরে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

আজ বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসারা হলেন-সাহিদা খাতুন(০৯),সুবর্ণা রয় (০৮),মিরাজ হোসাইন রিমন(১৭),মোঃ আবু জুবাইদা সান (১৮),স্নিগ্ধা বিশ্বাস (১৫),ইয়াসির আরাফ (০৭),ইন্দ্রজিৎ মন্ডল (১৪),প্রান্ত মন্ডল (১৬),আপন বিশ্বাস (১৮) ,মিহির জোয়দার (১৮),খাইরুল ইসলাম (১৯),সৈকত আলম (১৯),আবিদ আহমেদ(০১),শিলা আক্তার (২০),টপা খানম (১৬),

আজমিরা আক্তার খাতুন(০৯),টুম্পা মন্ডল (১১),সুমাইয়া আক্তার (১৫),দিঘি বিশ্বাস (১০),সোনিয়া আক্তার (১৭) ও সুমাইয়া আক্তার (১৭)। এরা যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফরিদপুর, ঢাকা, কেরানিগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার ও নড়াইল জেলার বাসিন্দা। আইনি সহায়তা দিতে রাইটস যশোর ১০ জনকে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে গ্রহন করেছে। দেশের বিভিন্ন সীমান্তপথে তারা ভারতে গিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল।

জাস্টিজ অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্তপথে দালালের মাধ্যমে তারা ভারতে যান। এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়।

পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায়,তাহলে দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, ভারত ফেরত ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট