1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সলঙ্গায় ১৬৯০৪ টি পরিবার পাবে ভিজিএফ'র চাল   - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দেড় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ আলমগীর হত্যা ঘটনায় মনিরুল ইসলাম (২৮) গ্রেফতার, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলসহ উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঢাকা জেলার ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০১টি প্রাইভেট কার ও ডাকাতির সরঞ্জামসহ ০৩ জন ডাকাত আটক করেছে ডিবি পুলিশ রাজৈরে সারাক্ষণ বার্তার উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার সলঙ্গায় ইভটিজিং এর ঘটনায় সংঘর্ষে যুবক নিহত বিদায় সংবর্ধনা সময়ের নিয়মে বিদায় অবশ্যম্ভাবী, কিন্তু মন চায় না দিতে বিদায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) নারায়ণগঞ্জ জেলা ও ডিএমপি’র বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে লুণ্ঠিত ২১ লক্ষ টাকা উদ্ধারসহ ১জন ডাকাত আটক দুর্নীতির প্রশ্নে আপসহীন থাকার ঘোষণা মন্ত্রীর

সলঙ্গায় ১৬৯০৪ টি পরিবার পাবে ভিজিএফ’র চাল  

এম এ সালাম
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি : 
সরকারের মানবিক সহায়তা কর্মসুচীর আওতায় সিরাজগঞ্জের সলঙ্গায় ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৬ হাজার ৯০৪ টি পরিবারের জন্য চাল বরাদ্দ দেয়া হয়েছে।থানার ৬ টি ইউনিয়নের ১৬ হাজার ৯০৪ টি অসহায়,দু:স্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হবে।আগামী কাল (২৫ মার্চ) মঙ্গলবার হতে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে এ চাল বিতরণ করা হবে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,৬ টি ইউনিয়নের মধ্যে রামকৃঞপুর ইউনিয়নে ২২৭০,সলঙ্গা ইউনিয়নে ২৮৩০ টি,হাটিকুমরুল ইউনিয়নে ৩১৩৬ টি,নলকা ইউনিয়নে ৩২৩৭ টি,ঘুড়কা ইউনিয়নে ২৮৯১টি ও ধুবিল ইউনিয়নে ২৫৪০ টিসহ সর্বমোট ১৬ হাজার ৯০৪ টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে এ চাল বিতরণ শুরু হচ্ছে।এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ বলেন,প্রতিটি ইউনিয়নের সুবিধাভোগীদের দেয়া তালিকা মোতাবেক বরাদ্দকৃত চাল ইতিমধ্যেই উত্তোলন ও যথাযথ ভাবে বিতরণের জন্য স্ব স্ব ইউনিয়নের প্রশাসকসহ  সংশ্লিষ্টদের বলা হয়েছে।রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন কবীর জানান,মাননীয় প্রধান উপদেষ্টার উপহার ভিজিএফ (চাল) সুষ্ঠ ও সুন্দর ভাবে বিতরণের জন্য সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।ট্যাগ অফিসারদের উপস্থিতিতে ভিজিএফ এর এ চাল বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট