1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
অদ্য ২৫/০৩/২০২৫খ্রিঃ বিকাল ১৫.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে যশোর প্রেসক্লাব এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত পুলিশ সুপার মহোদয় আগত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদে সাথে পরিচিত হন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন।

এসময় উপস্থিত সকল সাংবাদিকদের জন্য মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মহোদয় বক্তব্যের শুরুতেই মাদক, চাকু এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা জানান। তিনি যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন।

পুলিশের অ্যাক্টিভিটিস বৃদ্ধি করতে সকল ইউনিট কমান্ডারকে নিয়মিত তদারকি সহ দ্রুত আইনি ব্যবস্থা গ্ৰহণে নিদর্শনা প্রদান করেছি মর্মে জানান।

তিনি চাঁদাবাজির বিরুদ্ধে যশোর জিরো টলরেন্স থাকবে বলে কঠোর হুঁশিয়ারি দেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

পরিশেষে তিনি সমাজের দায়িত্বশীল সংবাদকর্মীদের প্রতি বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের সঠিক তথ্য তুলে ধরতে আহ্বানের পাশাপাশি নিরাপদ ও মাদকমুক্ত যশোর গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

সভা সঞ্চালনা করেন জনাব নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার, ( প্রশাসন ও অর্থ), যশোর।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সংবাদ পত্রের সম্পাদক ও প্রকাশক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট