1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রায়গঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল - নব দিগন্ত ২৪
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে,খাল খনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিরাজগঞ্জে হাজারো নেতাকর্মীর ঢল সলঙ্গায় দীর্ঘদিনের রাস্তার দুর্ভোগ কাটিয়ে সস্তি ফিরল জনজীবনে বগুড়া আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার ডিমলায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত মগনামায় ৯৩১ জেলে পেল সরকারি খাদ্য সহায়তা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের গ্রামীণ উৎসবে মুখর সলঙ্গার আঙ্গারু মেলা শুরু মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

রায়গঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
পেশাদার সাংবাদিকদের সংগঠন সিরাজগঞ্জের “রায়গঞ্জ প্রেসক্লাব” এর উদ্যোগে আলোচনা সভা,দোয়া, ইফতার ও সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।আজ বুধবার (২৬ মার্চ) বিকেলে ধানগড়া পৌর বাসস্ট্যান্ড হক প্লাজার ২য় তলায় প্রথমে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা শুরু হয়।এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জননেতা শামসুল ইসলাম।শুরুতেই প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম বিশ্বাস স্বাগত বক্তব্য রাখেন। আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক আব্দুল্লাহ সরকারের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রেসক্লাব ভবন সংস্কার,বনভোজন,সাংবাদিকদের সম্মাননা প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে আহবায়ক কমিটির সদস্য সচিব আলী হায়দার আব্বাসী ও অন্যান্য সাংবাদিকগণ বক্তব্য রাখেন।
আহবায়ক মাও: আবুল কালাম বিশ্বাসসহ সাংবাদিক নেতারা বলেন,”রায়গঞ্জ প্রেসক্লাব” রায়গঞ্জের পেশাদার সাংবাদিকদের একটি অন্যতম সংগঠন। সংগঠনটি শুরু থেকেই অন্যায়,দুর্নীতি,উন্নয়ন ও সম্ভাবনার কথা সমাজ ও জাতির কাছে তুলে ধরে আসছে।দেশের উন্নয়নে গণমাধ্যমকর্মীদের ভুমিকা অপরিহার্য।বস্তুনিষ্ঠ ও পজেটিভ লেখনির মাধ্যমে নিজ এলাকা,দেশ তথা জাতির ভাবমুর্তি উজ্জল হয়।তাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মান উন্নয়নে সংগঠনের অন্যান্যদের সজাগ করেন।এরই ধারাবাহিকতায় সিয়াম সাধনার মাস মাহে রমজানের বিদায় লগ্নে আজকের এই দিনে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল শেষে আহবায়ক কমিটির সৌজন্যে কর্মরত সকল সাংবাদিকদের ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট