1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে দুঃস্থ, অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে দুঃস্থ, অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
অদ্য ২৯/০৩/২০২৫খ্রিঃ বিকাল ১৬.০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে যশোর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুঃস্থ, অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি মোসা: ফেরদৌসী বেগম, যুগ্মসচিব(প্রশাসন অধিশাখা-১৭) ও উপদেষ্টা, পুনাক খুলনা, রেঞ্জ মহোদয়।

সম্মানিত প্রধান অতিথি মহোদয় প্রথমেই এতো সুন্দর একটি মহতী উদ্যোগের জন্য পুনাক যশোরকে ধন্যবাদ জানান। তিনি বলেন সেন্ট্রাল পুনাকের পাশাপাশি আমাদের প্রতিটা ইউনিট সামাজিক ও বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন।

এরই ধারাবাহিকতায় যশোর পুনাকের আজকের এই মহতী উদ্যোগ। তিনি আরো বলেন যশোর পুনাক আসন্ন ঈদকে সামনে রেখে সমাজের দুঃস্থ, অসহায় ও দরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ সত্যি প্রশংসার দাবিদার। এসময় তিনি পুনাকের কার্যক্রমকে আরো বেশি বেগবান করতে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

পরিশেষে তিনি এতো সুন্দর আয়োজনে সহযোগিতা প্রদান করায় সম্মানিত পুলিশ সুপার যশোর মহোদয়ের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রওনক জাহান, সম্মানিত পুলিশ সুপার, যশোর মহোদয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব নুসরাত রহমান, সভানেত্রী, পুনাক, যশোর।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব আয়শা আক্তার শিউলি, সদস্য, পুনাক যশোর, জনাব ডা. মারিয়া জাহান নিঝুম, সদস্য, পুনাক যশোর, জনাব আনিতা আশরাফী দিবা, সদস্য, পুনাক যশোর সহ পুনাক যশোরের সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট