1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমরান খানের বাড়িতে হামলা: - নব দিগন্ত ২৪
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমরান খানের বাড়িতে হামলা:

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ ইমরান খানের মাদারীপুরের বাসায় বিএনপি জামাত শিবির সমর্থকেরা হামলা করেছে। হামলার পূর্বে তিনি খবর পেয়ে বাসা থেকে পালিয়ে যান। এ সময় বাসায় তার বাবা, মা, বউ ও ছেলে উপস্থিত ছিল। তাদের সবাইকে তারা লাঞ্ছিত করে জামায়াত শিবিরের লোকজন এবং হত্যার হুমকি দিয়ে যান। বলেন তোর ছেলেকে আমাদের কাছে হস্তান্তর না করলে তোদের মেরে ফেলবো। এ সময় তারা বাসা থেকে নগদ অর্থ এবং ৫ ভরি স্বর্ণালংকার জোর করে নিয়ে যায়। ইমরান ছাত্রলীগ থেকে সাবেক হওয়ার পরে যুবলীগের রাজনীতির সাথে সক্রিয় ভূমিকা পালন করে। ইমরান গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দিন তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষে মিছিল ছিলেন এবং তার নামে দুটি হত্যা মামলা হয়। মাদারীপুর বাড়ি হওয়ার কারণে তার জীবন ঝুকিতে আছে। তিনি সবসময় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। তার আপন ভাই ও জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সদস্য। ইমরান সোহাগ-জাকির কমিটির আন্তর্জাতিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইমরান কে পাওয়া মাত্রই পুলিশ গ্রেফতার করবে। মামলা দুটি তদন্ত অবস্থায় আছে। এদিকে ইমরানের পরিবার থেকে আরো জানানো হয়েছে যে এমরানের নামে নাকি দুটি মিথ্যা মামলা করা হয়েছে, যেই মামলা দুটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। মামলা দুটি রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হয়েছে। তাকে মেরে ফেলার কঠিন ষড়যন্ত্র করা হচ্ছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট