1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে ২১ হাজার ৬৬২ পরীক্ষার্থী কমেছে - নব দিগন্ত ২৪
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় দীর্ঘদিনের রাস্তার দুর্ভোগ কাটিয়ে সস্তি ফিরল জনজীবনে বগুড়া আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার ডিমলায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত মগনামায় ৯৩১ জেলে পেল সরকারি খাদ্য সহায়তা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের গ্রামীণ উৎসবে মুখর সলঙ্গার আঙ্গারু মেলা শুরু মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট ঝিকরগাছার হাজিরবাগ ৮০০ লিটার তেল মজুত: মজুত কারীকে ৬০ হাজার টাকা জরিমানা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় অভিযানে ডাকাতি হওয়া ৪০০ বস্তা চাউল ট্রাক উদ্ধারসহ ডাকাত আটক ডিমলায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় নবীন বরন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে ২১ হাজার ৬৬২ পরীক্ষার্থী কমেছে

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
ছবি: প্রতিকী
আগামী ১০ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা । এবারের পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে কমেছে ২১ হাজার ৬৬২ পরীক্ষার্থী। গতবছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬২ হাজার ৭২৬জন। এবছর পরীক্ষার্থী ১ লাখ ৪১ হাজার ৬৪ জন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন এ তথ্য জানিয়েছেন। তবে কি কারনে পরীক্ষার্থী কমেছে সেটা বলতে পারেননি।

বোর্ড সূত্র জানায়, এবছর এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের ২ হাজার ৫৭০টি বিদ্যালয় থেকে ২৯৯ কেন্দ্রে অংশ নেবে ১ লাখ ৪১ হাজার ৬৪ পরীক্ষার্থী। এর মধ্যে ছেলে ৬৯ হাজার ৮৫ ও মেয়ে ৭১ হাজার ৯৭৯ জন। নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ২৮ হাজার ৬৫৮ ও অনিয়মিত পরীক্ষার্থী ১২ হাজার ২৮৬। বিজ্ঞান শাখায় পরীক্ষার্থী ৪০ হাজার ১৪৪, মানবিক শাখায় পরীক্ষার্থী ৮৫ হাজার ২৩৮ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় পরীক্ষার্থী ১৫ হাজার ৬৮২।

এর মধ্যে খুলনার ৫৯ কেন্দ্রে অংশ নেবে ২১ হাজার ৯৬৬ পরীক্ষার্থী। ছেলে ১০ হাজার ৯২২ জন ও মেয়ে ১১ হাজার ৪৪ জন। বাগেরহাটের ২৮ কেন্দ্রে অংশ নেবে ১২ হাজার ৪০৯ পরীক্ষার্থী। ছেলে ৫ হাজার ৬৯৯ জন ও মেয়ে ৬ হাজার ৭১০জন। সাতক্ষীরার ২৯টি কেন্দ্রে অংশ নেবে ১৪ হাজার ৬১৫ পরীক্ষার্থী। ছেলে ৭ হাজার ২৫৯ জন ও মেয়ে ৭ হাজার ৩৫৬ জন।

কুষ্টিয়ার ৩১ টি কেন্দ্রে অংশ নেবে ২০ হাজার ১৭ পরীক্ষার্থী। ছেলে ৯ হাজার ৬৯৭ জন ও মেয়ে ১০ হাজার ৩২০ জন।

চুয়াডাঙ্গার ১৯টি কেন্দ্রে অংশ নেবে৯ হাজার ৩৮৭ পরীক্ষার্থী। ছেলে ৪হাজার ৫৮৩ জন ও মেয়ে ৪ হাজার ৮০৪ জন। মেহেরপুরের ১৩ টি কেন্দ্রে অংশ নেবে৬ হাজার ৯১১ পরীক্ষার্থী। ছেলে ৩হাজার ৩৮২ জন ও মেয়ে ৩ হাজার ৫২৯জন। যশোরের ৫৩ কেন্দ্রে অংশ নেবে ২৩ হাজার ৬৬৪ পরীক্ষার্থী। ছেলে ১১ হাজার ৬৪১ জন ও মেয়ে ১২ হাজার ২৩ জন।

নড়াইলের ১৪টি কেন্দ্রে অংশ নেবে ৬ হাজার ৩২৯ পরীক্ষার্থী। ছেলে ২হাজার ৯৮১ জন ও মেয়ে ৩ হাজার ৩৪৮ জন। ঝিনাইদহের ৩৬টি কেন্দ্রে অংশ নেবে১৬ হাজার ৮১৩ পরীক্ষার্থী। ছেলে ৮ হাজার ৫৭২ জন ও মেয়ে ৮ হাজার ২৪১ জন। মাগুরায় ১৭টি কেন্দ্রে অংশ নেবে ৮ হাজার ৯৫৩ পরীক্ষার্থী। ছেলে ৪ হাজার ৩৪৯ জন ও মেয়ে ৪ হাজার ৬০৪ জন।

এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, প্রতি বছর এসএসসি পরীক্ষার্থী বৃদ্ধি পায় ও কমে। তবে এবারের পরীক্ষায় কেন পরীক্ষার্থী কমে গেল সেটা বিশ্লেষণ করে বলা কঠিন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট