1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনা বাটা সু দোকান লুটের ঘটনায় মামলা আসামি ৭০০/৮০০ - নব দিগন্ত ২৪
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

খুলনা বাটা সু দোকান লুটের ঘটনায় মামলা আসামি ৭০০/৮০০

মোঃ জিল্লুর রহমান
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার ( খুলনা )ঃ খুলনার নগরীর শিববাড়ি মোড়ে বাটা কোম্পানির শোরুম ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে শোরুম ম্যানেজার তাহিদুল ইসলাম বাদি হয়ে সোনাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ের ৭০০-৮০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে একদল সুযোগসন্ধানী বাটার শোরুমে ভাংচুর ও লুটপাট চালায়।

সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শিববাড়ি মোড় বাটার শো রুমের ম্যানেজার ৭০০-৮০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। মামলায় ভাঙচুর ও লুটপাটের কারণে তাদের ৯৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন। কেএফসি এবং ডমিনোজ পিৎজা কোম্পানির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই আব্দুল হাই জানান, শিববাড়ি মোড় এবং আশপাশের এলাকার সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে এবং তাদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। সোমবার রাতে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করা হয়েছে। তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট