1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে ছেলেকে লুকিয়ে রেখে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য মিথ্যা অপহরণ মামলা দায়ের, চট্টগ্রাম থেকে ভিকটিম উদ্ধার - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

মাদারীপুরে ছেলেকে লুকিয়ে রেখে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য মিথ্যা অপহরণ মামলা দায়ের, চট্টগ্রাম থেকে ভিকটিম উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

মাহমুদুল হাসান রনি
মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে ছেলেকে লুকিয়ে রেখে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য মিথ্যা অপহরণ মামলা দায়ের করার পরে চট্টগ্রাম থেকে ভিকটিমকে উদ্ধার করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ।

মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন এর পচিম শ্রীনাথদী এলাকায় এ ঘএনা ঘটে।

এলাকাবাসী, ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, মোঃ ইলিয়াস মোল্লার পুকুরের মাছ বিষ প্রয়োগে মেরে ফেলার পরে তিনি থানায় একটি মামলা করেন। এরই জের ধরে ইলিয়াস মোল্লা গং দের ফাসানোর জন্য নিজের ছেলে আলাউদ্দিনকে লুকিয়ে রেখে মাদারীপুর সদর মডেল থানায় ১৭ জনকে আসামী করে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপহরণ মামলা দায়ের করেন আলাউদ্দিন এর মা রেনু বেগম। অভিযোগ পাওয়ার পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রাম এর পতেঙ্গা থেকে ভিকটিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

এলাকাবাসি ও ভুক্তভোগীরা অভিযোগ করেন যে, স্থানীয় আওয়ালীগ নেতা ও শিল্পপতি সাগর মিয়া ঢাকায় বসে ইন্দন দিয়েই মামলাটি করিয়েছেন। আমরা এলাকাবাসি সাগর মিয়া, আলাউদ্দিনসহ ঘটনার সাথে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে অভিযুক্ত সাগর মিয়া বলেন আমি বিষয়টি মিমাসাংর জন্য চেষ্টা করেছি তবে মামলা সম্পর্কে কিছু জানিনা।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোকসেদুর রহমান বলেন অভিযোগ পেয়ে আমরা তথ্য প্রযুক্তির ব্যবহার করে চট্রগ্রামের পতেঙ্গা থেকে ভিকটিমকে উদ্ধার করেছি। তিনি আরো বলেন এ মামলাটি মুলত প্রতিপক্ষকে ফাসানোর জন্য করা হয়েছে। মামলাটির তদন্তের কাজ অব্যাহত রয়েছে। দোষীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট