1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গুইমারাতে সেনা অভিযানে ৯০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি, সিগারেট ও আতশবাজি জব্দ - নব দিগন্ত ২৪
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

গুইমারাতে সেনা অভিযানে ৯০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি, সিগারেট ও আতশবাজি জব্দ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

মুবিনুল ইসলাম: খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের সেনা সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৯০ লক্ষ টাকার অবৈধ ভারতীয় সিগারেট, আতশবাজি ও শাড়ি জব্দ করেছে। গতকাল রাত ১১টার দিকে রিজিয়নের গোয়েন্দাদের গোপন সংবাদের ভিত্তিতে জি.টু.আই মেজর মিয়ান সাইফুল ইসলামের নেতৃত্বে একটি সি টাইপ টহল দল গুইমারা এমপি চেকপোষ্টে খাগড়াছড়ি থেকে ফেনী গামী এস এ পরিবহন সার্ভিসের একটি গাড়িতে (ঢাকা মেট্রো উ- ১৪০৭৯৯) তল্লাসী চালায়। এতে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট, শাড়ি কাপড় ও আতসবাজী জব্দ করা হয়।

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে চার কার্টুন শাড়ি, চার কাটুন আতশবাজি, ১৪ কার্টুন সিগারেট রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা।

আটককৃত অবৈধ এসব ভারতীয় পণ্য গুইমারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল গুইমারা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।##

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট