1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুর শিবচরে মানব পাচারকারী সম্রাট আলমগীর খাঁ এর খপ্পরে ৪ টি  পরিবার নিঃস্ব - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

মাদারীপুর শিবচরে মানব পাচারকারী সম্রাট আলমগীর খাঁ এর খপ্পরে ৪ টি  পরিবার নিঃস্ব

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

ভূক্তভোগীদের , অর্থ  ফেরত সহ দৃষ্টান্তমূলক বিচারের দাবি।

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।

মাদারীপুরের শিবচর উপজেলার চর ধুরাইল ইউনিয়নর  দাসের চর গ্রামের মানব পাচারকারীর সম্রাট আলমগীর খাঁ এর খপ্পরে পড়ে, শিবচর উপজেলার দক্ষিণ বয়রা তলা ইউনিয়নের লপ্ত সরকারের  চর গ্রামের মেহেদী হাসান,(১৯) একই উপজেলার দত্তপাড়া ইউনিয়নের, জাহিদ মোল্লা (২৪) একই উপজেলার নির্বাহী ইউনিয়নের দক্ষিণ চর কামাল কান্দি গ্রামের আবুু নাঈম একই উপজেলার দক্ষিণ বয়রা তলা ইউনিয়নের লপ্ত সরকারের  চর গ্রামের জুয়েল মুন্সী (৩০) নামক যুবকদের ইতালি পাঠানোর কথা বলে   উক্ত ৪ যুবকের অভিভাবকদের নিকট থেকে লোক প্রতি ৪১ লক্ষ্য টাকা করে মোট ১ কোটি ৬৩ লক্ষ্য ৫০ হাজার টাকা নেয়। কিন্তু ইতালি পাঠানোর  কথা বলে গত ৭ মাস আগে  দুবাই পাঠায়, ওখানে ১৫ দিন   রাখার পর লিবিয়া পাঠায় এবং ওখানে নিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয় ।  উক্ত মাফিয়া চক্র জন প্রতি ২৪ লক্ষ টাকা। মোট ৯৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। উল্লেখিত টাকা যত ক্ষণ পর্যন্ত না দেয়া হয় ততক্ষণ পর্যন্ত অমানসিক শারীরিক নির্যাতন করে এবং তাদের মেরে ফেলার হুমকি দেয়, মাফিয়া চক্র সেটা নির্যাতিতদের অভিভাবকদের ভিডিও কলের মাধ্যমে দেখায়। উক্ত ভিডিও কল দেখার পর ভয়ে উল্লেখিত ৪  ভুক্তভোগীর অভিভাবকগণ  বাড়ি ঘর, জায়গা জমি বিক্রি করে ৯৬ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ভূক্তভোগীদের দেশে ফিরিয়ে আনে । বর্তমানে  উল্লেখিত ৪ ভূক্তভোগীর পরিবার নিঃস্ব এবং কঠিন মানবেতর জীবন যাপন করছে। ভূক্তভোগীদের অভিভাবকগণ তাদের দেয়া সম্পূর্ণ টাকা ফেরত সহ মানব পাচারকারী চক্রের সম্রাট, আলমগীর খাঁ কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি জানিয়েছেন।
আর এদিকে  শিবচর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম এর কাছে উক্ত ঘটনা সম্পর্কে জানতে চাওয়া তিনি জানান, এব্যাপারে শিবচর থানায় মানব পাচার প্রতিরোধে ও দমন আইনে মামলা হয়েছে । আমরা আসামি দের গ্রেফতার করে  আইন- আনুগ ব্যবস্থা নেওয়ার তৎপর রয়েছি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট