1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ফিলিস্তিনি মুসলমানদের হত্যার প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ মিছিল - নব দিগন্ত ২৪
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা আদমদীঘিতে বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ভাংপাতা শার্শার বেলতলা বাজারে অপরিপক্ক হিমসাগরের ছড়াছড়ি : কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম

ফিলিস্তিনি মুসলমানদের হত্যার প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ মিছিল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
ফিলিস্তিনের গাজার মুসলমানদের হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বাদ জুমা উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের সর্বস্তরের আলেম ওলামা ও তৌহিদি জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে গ্রাম পাঙ্গাসী বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে ইসলামাবাদ দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা: এস এম মুনসুর আলী, দারুল ইসলাম মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মুফতি আলী আজগর রাশিদী, দারুল আবরার মাদ্রাসার পরিচালক মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা নাজমুল হুদা, খেলাফত মজলিসের মাওলানা কামরুল ইসলাম ও পাঙ্গাসী ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক এস এম সালাউদ্দিন হাসিনুর প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঙ্গাসী ইউনিয়ন সভাপতি মুফতি শরিফুল ইসলাম, খেলাফত মজলিসের নেতা মাওলানা রেজাউল করিম, পাঙ্গাসী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব আবু বক্কার সিদ্দিক, সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হুদা,মাওলানা হাফেজ সানোয়ার হোসেন সহ স্হানীয় ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট