1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বেরোবিতে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণিল আয়োজন - নব দিগন্ত ২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত ঘটনায় মামলা দায়ের গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে অভিযানে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ আটক -১ ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি। উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!! আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!! সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর- সম্পাদক আলী আজগর ইমন।

বেরোবিতে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণিল আয়োজন

পারভেজ শেখ
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

মো পারভেজ সেখ
জেলা প্রতিনিধি (রংপুর)

পুরনো জরাজীর্ণ ও স্মৃতিকে পেছনে ফেলে নববর্ষকে বরণ করতে প্রস্তুত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।চৈত্র সংক্র্যান্তি ১৪৩১ ও বাংলা নতুন বছর ১৪৩২-কে স্বাগত জানাতে বিশ্ববিদ্যালকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. হারুন-অর-রশিদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে দুই ব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মিডিয়া চত্বরে দিনব্যাপী চলবে ‘ বৈশাখী মেলা’।

চৈত্র সংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল, রোববার বিকেল ৪টায় ফুটবল খেলার মাঠে আয়োজন করা হবে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা। পরদিন ১৪ এপ্রিল, সোমবার পহেলা বৈশাখে সকাল ৯টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হবে আনন্দ শোভাযাত্রা যা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করবে।
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত একাডেমিক ভবন সমূহের সামনে অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা ও বিভিন্ন বিভাগের স্টল প্রদর্শন। এরপর দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিডিয়া চত্বরে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রত্যেক বিভাগের জন্য পৃথক স্টল থাকবে এবং বিভাগসমূহকে নিজস্ব ব্যানারসহ অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। ঘুড়ি উড়ানো, শোভাযাত্রা ও স্টল সাজানোয় অংশগ্রহণকারী বিভাগের জন্য পুরস্কারের ব্যবস্থাও থাকবে বলে জানানো হয়েছে।
পহেলা বৈশাখ উপলক্ষে বেরোবিতে বর্ণিল আয়োজন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণে এবারের আয়োজন হয়ে উঠবে এক স্মরণীয় উৎসব, এমনটাই প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট