1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নীলফামারীতে জাপা নেতা ও ইউপি চেয়ারম্যানের অপসারণ চেয়ে মানববন্ধন - নব দিগন্ত ২৪
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

নীলফামারীতে জাপা নেতা ও ইউপি চেয়ারম্যানের অপসারণ চেয়ে মানববন্ধন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৩৫ বার পড়া হয়েছে

নুরল আমিন রংপুর ব্যুরোঃ

 নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয়পার্টির নেতা ও ৪ নং বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও ইউপি সদস্যকে মারধরের ঘটনায় অপসারণ ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে ওই ইউনিয়নের সাধারণ জনগণ ও ইউপি সদস্যরা। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে দুই ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫’শ লোক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাহাগিলী ইউনিয়ন যুবদলের সভাপতি ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, নিতাই ইউনিয়ন যুবদলের আহবায়ক মঞ্জুরুল আলম মওলা, চঁাদখানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবীব রহমান, ইউপি সদস্য স্বপন রানা, এমদাদুল রহমান, ইয়াহিয়া খান, সাদেকুল ইসলাম, আজহারুল ইসলাম, মহিলা সদস্য তহমিনা বেগম, সুখী বেগম ও জাহানারা বেগম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান লিপটন জেলা জাতীয় পার্টির যুগ্ন-সাধারণ সম্পাদক ও আওয়ামিলীগের দোষর। দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি করে আসছেন। সকল ইউপি সদস্যদের না জানিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। উপরে তার হাত থাকায় তিনি কোন ধরনের নিয়ম নীতির তোয়াক্কা করেন না। আমরা আজকে মানববন্ধন করার আগে তার প্রতি অনাস্থা এনে অনিয়ম-দুর্নীতি তুলে ধরে অপসারণের দাবি জানিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করি। অভিযোগ সূত্রে গত রবিবার তদন্ত কর্মকর্তা সরেজমিন তদন্ত করতে আসেন। এসময় আমরা ইউনিয়ন পরিষদে উপস্থিত হলে চেয়ারম্যান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের দুজন ইউপি সদস্যদের ওপর হামলা করেন। পরে স্থানীয়রা ছুটে এসে আমাদের উদ্ধার করে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আমরা তার অনিয়মের বিচার চেয়ে হামলার শিকার হয়েছি। আজ এখানে স্থানীয় জনসাধারণ ও ইউপি সদস্যরা এসে তার অপসারণের দাবিতে মানববন্ধন করছেন। দ্রুত ওই চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আমরা আরও বৃহৎ আন্দোলন গড়ে তুলব।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট