1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় র‌্যাবের অভিযানে এক প্রতারক চক্র অস্ত্রসহ আটক - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

বগুড়ায় র‌্যাবের অভিযানে এক প্রতারক চক্র অস্ত্রসহ আটক

আতিকুর রহমান
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

মো: আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার:

 

বগুড়ায় নানা বয়সী নারীদের সাথে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব) সদস্যের পরিচয়ে ঘনিষ্ঠতা ও প্রতারণার ফাঁদ তৈরী করে শারীরিক সম্পর্কের জন্য ব্ল্যাকমেইল করতেন এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচত হয়ে, র‌্যাব সদস্যদের ভাষায় কথা বলতেন শিহাব হোসেন সাগর (২১) নামের ঐ যুবক। পরিচয় দিতেন র‌্যাবের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে। সেই বিশ্বাসে নারীরা কখনও ভিডিও কলে, কখনও সরাসরি নিজেকে উন্মোচন করতেন তার সামনে। আর তখনই শুরু হতো ভয়ংকর ব্ল্যাকমেইলের খেলা। শেষ পর্যন্ত নিজেই ধরা পড়লেন র‌্যাবের ফাঁদে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি বিশেষ অভিযানে গ্রেফতার হন শিহাব হোসেন সাগর । বগুড়ার সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদিঘী গ্রামে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সাগরের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডিজিটাল ডিভাইস যার মধ্যে রয়েছে ২টি স্মার্টফোন, ২টি বাটন ফোন, ৩টি সিম, মেমোরি কার্ড, একটি সিপিইউ, হার্ড ডিক্স, এসএসডি কার্ড, রামদা, চাপাতি, ছোড়া এবং বার্মিজ চাকুসহ আরও কিছু অস্ত্রসামগ্রী। র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী সাগর মূলত নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন র‌্যাব পরিচয় দিয়ে। তাদের সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করিয়ে নিতেন তুলে নিতেন ভিডিও। এরপর সেই ভিডিও দেখিয়ে শারীরিক সম্পর্কের জন্য ব্ল্যাকমেইল করতেন। একজন প্রতারক শুধু নারী নয়, র‌্যাবের মতো একটি গর্বিত বাহিনীর নাম ব্যবহার করে সাধারণ মানুষের বিশ্বাসকেও ঠকাচ্ছিল। র‌্যাব-১২ জানায়, এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। গ্রেপ্তারের পর শিহাব হোসেন সাগরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট