1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দেশের প্রথম টেরেস্ট্রিয়াল টেলিভিশন একুশে টেলিভিশনের ২৫ তম রজত জয়ন্তী উপলক্ষে যশোর বেনাপোলে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠি - নব দিগন্ত ২৪
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চলনবিলের শাপলা বিক্রিতেই ভাগ্য বদল আব্দুল আলিমের রাজৈরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার

দেশের প্রথম টেরেস্ট্রিয়াল টেলিভিশন একুশে টেলিভিশনের ২৫ তম রজত জয়ন্তী উপলক্ষে যশোর বেনাপোলে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখের দিনে যশোর জেলার বেনাপোলে দেশের প্রথম টেরেস্ট্রিয়াল টেলিভিশন একুশে টেলিভিশনের ২৫ তম রজত জয়ন্তী কেক কেটে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপণ করা হয়েছে। এ উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার(১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল শহরের কেন্দ্রে অবস্থিত প্রেসক্লাব বেনাপোল কার্যালয়ে এই বর্ষবরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে অনুষ্ঠিত আনন্দ র‍্যালি তে অংশ নেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান,২০২৪ এ জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল্লাহ’র পিতা-মো.আব্দুল জব্বার,বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রাসেল মিয়া এবং উপজেলা পরিষদ কার্যালয়ের প্রযুক্তি অফিসার-শুভেন্দু মজুমদার।

র‍্যালি টি ওই প্রেসক্লাব কার্যালয় থেকে শুরু করে বেনাপোলের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষীন করে। র‍্যালি শেষে প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন একুশে টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি এবং ওই প্রেসক্লাবের সহ-সভাপতি-মো.জামাল হোসেন।

অনুষ্ঠানে সভাপতির স্বাগতিক বক্তব্য ও বিশেষ অতিথিদের বক্তব্য শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ডা.কাজি রাজিব হাসান একুশে টিভি’র আদ্যপান্ত তুলে ধরেন।
তিনি বলেন- একুশে টেলিভিশন একটি বাংলা ভাষার বাংলাদেশী বেসরকারি স্যাটেলাইট এবং কেবল টেলিভিশন চ্যানেল। সংবাদ ও সাম্প্রতিক ঘটনা সংক্রান্ত অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল।

২০০০ সালের ১৪ই এপ্রিল এটি চালু হওয়ার পর দ্রুতই এটি বাংলাদেশে জনপ্রিয়তা পায়। দেশে সংবাদ ও অনুষ্ঠানে নতুনত্ব নিয়ে আসা সাড়া জাগানো একুশে টেলিভিশন এখনও সবার প্রিয় টিভি চ্যানেল। তাদের বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানমালা দেশের মানুষকে বিনোদনে অনন্য মাত্রা যোগ করেছে। আগামীতেও তারা অতীতের ঐতিহ্য ধরে রেখে দেশের অগ্রযাত্রা, সমস্যা, সম্ভাবনা, সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে এটাই ২৫ বছরের পদার্পণ উৎসবে আমাদের প্রত্যাশা।

১লা বৈশাখের এই শুভদিনে এমন একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য একুশে টিভি’র বেনাপোল প্রতিনিধিকে ধন্যবাদ জানান।

আলোচনা শেষে একটি মাঝারি সাইজের কেক কেটে রজত জয়ন্তী’র শুভ সূচনা ঘটান প্রধান অতিথি। এরপর একে একে অতিথিদের মুখে কেক তুলে দেন একুশে টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি মো.জামাল হোসেন।

অনুষ্ঠানমালার সকল কর্মসূচিতে অংশ নেন- বেনাপোল ও শার্শা উপজেলায় সাংবাদিক সংগঠনের গণমাধ্যমকর্মীবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওই ক্লাবের সাংগঠনিক সম্পাদক-মো. মনিরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট