1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোরে বর্ণাঢ্য আয়োজন ও নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত ঘটনায় মামলা দায়ের গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে অভিযানে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ আটক -১ ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি। উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!! আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!! সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর- সম্পাদক আলী আজগর ইমন।

যশোরে বর্ণাঢ্য আয়োজন ও নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
আজ পহেলা বৈশাখ-১৪৩২ বঙ্গাব্দ। আজ বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখী আয়োজনের মাধ্যমে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

সারা দেশের ন্যায় যশোরেও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে।

যশোর কালেক্টরেট ভবনের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সত্যিকার অর্থে পহেলা বৈশাখ উৎসবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা যোগ করে নতুন মাত্রা। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি যশোর কালেক্টরেট ভবন থেকে শুরু করে দড়াটানা মোড় হয়ে চিত্রার মোড় ও থানা মোড় দিয়ে টাউন হল ময়দানে এসে শেষ হয়।

এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় যোগ দেন যশোর পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ সহ সর্বস্তরের জনগণ। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বাঙ্গালির ঐতিহ্যকে তুলে ধরেন।

এর আগে সংক্ষিপ্ত পরিসরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

তিনি বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে এই আনন্দঘন উৎসবমুখর পরিবেশকে নিরাপদে রাখতে সমস্ত প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসবকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট