1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

বগুড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বগুড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত বগুড়ায় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল হেফাজতে নিতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের কালিতলা মোড়ে মব তৈরি করে কিশোর গ্যাংয়ের সদস্যরা এই হামলার ঘটনা ঘটায়৷ আহত দুই পুলিশ কর্মকর্তা বগুড়া সদর থানার ফুলবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক আহম্মদ আলী৷ আহতরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দু’জন ব্যক্তির মাঝে মারামারি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা শহরের কালিতলা এলাকায় যান৷ সেখানে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অজ্ঞাত এক পুরুষ ও নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তারা। ওই সময় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল হেফাজতে নিতে গেলে আহতদের বন্ধুরা পুলিশের উপর চড়াও হয়। তারা সেখানে মব তৈরি করে কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তারা দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সেখান থেকে নিয়ে সটকে পড়ে৷ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বগুড়া সদর থানা পুলিশের ওসি এসএম মঈন উদ্দিন বলেন, আহত দুই পুলিশ কর্মকর্তা আশংকামুক্ত আছেন৷ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, দুর্ঘটনায় আহতদের বন্ধুরা মোটরসাইকেল পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিতে মব তৈরি করে এই হামলার ঘটনা ঘটিয়েছে৷ আহতরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাননি এজন্য তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি৷

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট