1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
অবৈধভাবে ভারতে পারাপারের উদ্দেশ্যে গমনের সময় ০৬ জন বাংলাদেশী নাগরিক আটক। - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

অবৈধভাবে ভারতে পারাপারের উদ্দেশ্যে গমনের সময় ০৬ জন বাংলাদেশী নাগরিক আটক।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

“”””””””””””””””””””””””””””
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধিঃহাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁওয়ে পীরগজ্ উপজেলায় বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতসহ সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে প্রশংসনীয়ভাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ৫ টা সময় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দেরহাট বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার
৩৩৪/১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১১নং বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট নামক সীমান্তবর্তী এলাকা হতে হাবিলদার মোঃ আব্দুল আলীম এর নেতৃত্বে বিজিবি টহলদল এর প্রচেষ্টায় বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে পারাপারের উদ্দেশ্যে গমনের সময় ০৬ জন বাংলাদেশী নাগরিক আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি

১। মোঃ রয়েল মিয়া (১৮), পিতাঃ মোঃ আব্দুল হামিদ, গ্রামঃ মৌলভীতলা, পোস্টঃ মতের, থানাঃ হরিপুর, জেলাঃ ঠাকুরগাঁও।
২। মোঃ আরিফ (২০), পিতাঃ মোঃ বাবুল হোসেন, গ্রামঃ কলনী, পোস্টঃ রানীশংকৈল, থানাঃ রানীশংকৈল, জেলাঃ ঠাকুরগাঁও।
৩। মোঃ আব্দুস সোবহান (১৯), পিতাঃ মোঃ আব্দুল খালেক, গ্রামঃ সুন্দরা মোড়, পোস্টঃ কাউন্সিল, থানাঃ হরিপুর, জেলাঃ ঠাকুরগাঁও।
৪। নাজিম উদ্দীন (১৯), পিতাঃ মোঃ জামাল উদ্দিন, গ্রামঃ সুন্দরা মোড়, পোস্টঃ কাউন্সিল, থানাঃ হরিপুর, জেলাঃ ঠাকুরগাঁও ।
৫। মোঃ আসলাম (২৮), পিতাঃ মোঃ নুর ইসলাম, গ্রামঃ পশ্চিম বনগাঁও, পোস্টঃ বনগাঁও বাজার, থানাঃ হরিপুর, জেলাঃ ঠাকুরগাঁও।
৬। মোঃ আব্দুল কুদ্দুস (৩৫), পিতাঃ মোঃ সোহেদ আলী, গ্রামঃ ইন্দ্রইল কবিরাজ পাড়া, পোস্টঃ বৈরচুনা, থানাঃ পীরগঞ্জ, জেলাঃ ঠাকুরগাঁও।

উল্লেখ্য, আটককৃত ব্যক্তিদেরকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়। পীরগঞ্জ থানার মামলা নম্বর-১৮ তারিখ- ১৬ এপ্রিল ২০২৫।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট