1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর জেলায় ট্রেনিং রিক্রুট কনস্টেবল(টিআরসি)পদে নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর জেলায় ট্রেনিং রিক্রুট কনস্টেবল(টিআরসি)পদে নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃঅদ্য ১৯/০৪/২০২৫খ্রিঃ সকাল ০৮.০০ঘটিকা যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার ও অত্র জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি জনাব রওনক জাহান মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনের শুরু থেকে শেষ অব্দি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ প্রক্রিয়া শেষ হয়।

দিনের শুরুতেই পুলিশ লাইন্স মেইন গেইটের সামনে উপস্থিত সকল প্রার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় ব্রিফিং করেন। তিনি বলেন, আমি পুলিশ সুপার যশোর বলছি নিয়োগ প্রক্রিয়া হবে প্রার্থীর মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সুতরাং কোন দালাল বা প্রতারক চক্রের সাথে যোগাযোগ করবেন না।

এছাড়াও তিনি শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ প্রক্রিয়া অনুষ্ঠানে কিছুক্ষণ পর-পর উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অত্র নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ ও নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোসবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট