1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রামগড়ে রংতুলি একাডেমি'র ঈদ নববর্ষ বৈসাবি পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন  - নব দিগন্ত ২৪
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

রামগড়ে রংতুলি একাডেমি’র ঈদ নববর্ষ বৈসাবি পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন 

মবিনুল ইসলাম
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে ঈদ নববর্ষ বৈসু সাংগ্রাই বিজু পুনর্মিলনী ২০২৫ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরন করা হয়েছে।

শনিবার (১৯এপ্রিল) বিকালে রামগড় শিশু কাননে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করে রংতুলি একাডেমি” নামক একটি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

রংতুলি একাডেমি প্রতিষ্ঠানের পরিচালক ও সিনিয়র সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, উপজেলা বিএনপি সভাপতি ইব্রাহিম খলিল – সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু- যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন -সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, প্রেস ক্লাব সভাপতি নিজাম উদ্দিন লাভলু – সহ সভাপতি বাহার উদ্দিন – সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ রামগড় শাখার আহবায়ক রাজেন্দ্র ত্রিপুরাসহ অভিভাবক- শিক্ষার্থী এবং অন্যান্য স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে, কিন্তু সঙ্গীতের ভাষা এক। রবীন্দ্রনাথ ও নজরুল অনেক গল্প–কবিতা লিখলেও তাঁরা অনন্তকাল গানের সুরের কারণে বেঁচে থাকবেন। সংস্কৃতি চর্চা মানুষের মানবিক মূল্যবোধ জাগ্রত করে। এক্ষেত্রে সংস্কৃতিমনা বিত্তশালী যারা আছেন তাদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। বক্তাগন আরো বলেন, অত্র এলাকায় অনেক প্রতিভাবান শিল্পী কলাকৌশলরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাদেরকে কাজে লাগাতে হবে।  নিজের সন্তানকে পড়ালেখার পাশাপাশি সংস্কৃতি চর্চায় উৎসাহ যোগাতে হবে।

পরে রংতুলি একাডেমি পরিবারের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও প্রধান অথিথি এবং বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক তুলেদেন। এসময় একাডেমির ক্ষুদে শিক্ষার্থী মৃত্তিকা বৈষ্ণব ত্রিপুরা’র সঞ্চালনায় নাচ ও সঙ্গীত পরিচালনা করেন বর্ষা ঘোষ – মনির আহম্মেদ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট