1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ছাত্রদল নেতা পারভেজ হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে গুইমারা উপজেলা ছাত্রদলের মানববন্ধন - নব দিগন্ত ২৪
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

ছাত্রদল নেতা পারভেজ হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে গুইমারা উপজেলা ছাত্রদলের মানববন্ধন

মবিনুল ইসলাম
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রাইম ইউনিভার্সিটির ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে তুচ্ছ ঘটনার জেরে হত্যা করায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন করেছে গুইমারা উপজেলা ছাত্রদল।
সোমবার সকাল ১১ ঘটিকার সময় গুইমারা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গুইমারা উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ পারভেজ হোসেন এর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে গুইমারা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক দিদারুল হৃদয়, মাসুদুর রহমান সহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে গুইমারা উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ পারভেজ হোসেন এবং সদস্য সচিব আল মামুন বক্তব্য প্রদান করেন। বক্তরা পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের ব্যানারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা দেশকে অস্থিতিশীল করার লক্ষে এমন হত্যাকান্ড ঘটাচ্ছে বলেও মন্তব্য করেন। আর কোন মায়ের বুক খালি না হয় সে লক্ষ্যে সবাইকে একতাবদ্ধভাবে সম্পৃতির বাংলাদেশ গড়ে তোলার আহব্বান করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট