1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন,মির্জা ফখরুল ইসলাম - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন,মির্জা ফখরুল ইসলাম

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

আলমগীর।
ঠাকুরগাঁও প্রতিনিধি:হাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁও জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান ‘ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ’, যা সাধারণ মানুষের কাছে ‘বড় মসজিদ’ নামেও পরিচিত, তার পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গতকাল (মঙ্গলবার) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “এই মসজিদ ঠাকুরগাঁওবাসীর ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আধুনিক স্থাপত্যশৈলীতে এটি পুনর্নির্মাণ হলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে থাকবে।”
দীর্ঘদিনের ব্যবহারে পুরাতন ভবনে নানা ধরণের জীর্ণতা ও ত্রুটি দেখা দেওয়ায়, ঐতিহাসিক এ মসজিদের ভবনটি ভেঙে নতুন করে ছয়তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই ভবনে আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত অজুখানা, মহিলাদের জন্য পৃথক নামাজের স্থান এবং ইসলামিক শিক্ষা কেন্দ্র থাকার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. খলিলুর রহমান, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মির্জা রফিকুল ইসলাম, পুনঃনির্মাণ কাজের আহ্বায়ক ডা. আবু মো. খয়রুল কবীর, বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, প্রখ্যাত আলেম মাওলানা হাফেজ রশিদ আলমসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সকলেই আশা প্রকাশ করেন, এই পুনঃনির্মাণ কাজ শেষ হলে মসজিদটি আধুনিক ও সুদৃশ্য রূপ লাভ করবে এবং ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য আরও আরামদায়ক ও পবিত্র পরিবেশ নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট