1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় প্রান গেলো যশোর শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের আসাদুল ইসলাম - নব দিগন্ত ২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় প্রান গেলো যশোর শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের আসাদুল ইসলাম

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
মালয়েশিয়ায় ক্রেন দূর্ঘটনায় আসাদুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি নির্মান শ্রমিক নিহত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর দেড়টার মালয়েশিয়ার হাঙ্গেরির সুবাং শহরের একটি নির্মাধীন ভবনে এ ঘটনাটি ঘটে। নিহত আসাদুল যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের কৃষক হাতেম আলী সর্দারের ছেলে। প্রবাসী ছেলেকে হারিয়ে পিতা হাতেম আলী নির্বাক হয়ে পড়েছে। শোকে কিছুই বলতে পারছেন না। এলাকাও শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আসাদুল ৮ বছর পূর্বে প্রবাস জীবন শুরু করেন। প্রবাস জীবনের শুরু থেকে তিনি কনস্ট্রাশনের কাজ করতেন। প্রতি দিনের ন্যায় ঘটনার দিন সকালে নির্ধারিত ভবনে কাজের সময় একটি ক্রেনের হলার পরিবর্তন করতে গেলে ক্রেনের খিল খুলে একটি লোহার অংশ তার মাথার উপর পড়লে আসাদুল ঘটনাস্থলেই মারা যান।
নিহত আসাদুলের নিকটতম সহকর্মী (পাকিস্তানি নাগরিক) মালয়েশিয়া প্রবাসী আবু সুফিয়ান বলেন, এ ঘটনায় আমি মর্মাহত। আমি ঘটনার সময় তার পাশে ছিলাম, অল্পের জন্য আমি বেচে গেছি। নিহতের পরিবারের খবর নিয়েছি। এখন আসাদুলের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুুতি চলছে। নিহত আসাদুলের পিতা হাতেম আলী জানান, আমার ছেলের মরদেহ যাতে দ্রæত দেশে ফিরিয়ে আনা হয় সে ব্যাপারে সরকারের কাছে দাবি জানাচ্ছি। পরিবারের সবাই তার মরদেহ এক নজর দেখার জন্য উদগ্রিব হয়ে আছে। বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের ইউপি সদস্য মোজাম গাজি জানান, আসাদুল ইসলাম অনেক দিন যাবত মালয়েশিয়ার কাজ করতো। আজ সোমবার বিকেলে তার মৃত্যুর সংবাদ জেনেছি। তার মরদেহ দেশে পাঠানোর জন্য প্রবাসীরা চেস্টা চালাচ্ছে। আমরাও সরকারের কাছে তার মরদেহ দ্রত ফেরত আনার দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট