1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
কামারখন্দে দরবার শরীফের সম্পদ আত্মসাতের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

কামারখন্দে দরবার শরীফের সম্পদ আত্মসাতের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

এম এ সালাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের কামারখন্দে
আফজাল নগর দরবার শরীফের পীর, প্রয়াত মুফতি খাজা গোলাম আম্বীয়া সাহেবের মৃত্যু পরবর্তীতে তার স্থাবর ও অস্থাবর সম্পদ আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে এলাকার চিহ্নিত বালু দস্যু ও প্রতারক এস এম আব্দুল আলীমের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ২ টায়
কামারখন্দ উপজেলার কাটাখালি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, দরবার শরীফের পক্ষে প্রয়াত পীর সাহেবের বড় ছেলে শানে খোদা ওরফে মামুন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পীর সাহেবের মৃত্যুর পর এস এম আব্দুল আলীম কৌশলে তার স্ত্রী কাজল রেখাকে প্রলোভন দেখিয়ে বিয়ে করেন। এরপর নিজেকে দরবার শরীফের খাদেম দাবি করে তিনি সম্পদ আত্মসাতের অপচেষ্টা চালান এবং পীর সাহেবের ছেলে ও উত্তরাধিকারীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি শুরু করেন।
উক্ত সংবাদ সম্মেলনে মামুন এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান ও প্রশাসনের কাছে ন্যায়বিচার ও দরবার শরীফের পবিত্রতা রক্ষার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট