1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সান্তাহারে এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

সান্তাহারে এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আতিকুর রহমান
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর বিরুদ্ধে নারী ঘটিত সমস্যা সংঘটিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রাজশাহী বিভাগ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আদেশ সুত্রে জানা গেছে, বগুড়ার সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউসুফ আলী এর বিরুদ্ধে নারী ঘটিত সমস্যা সংঘটিত হওয়ায় তার বিরুদ্ধে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক গত বৃহস্পতিবার ২১ নং স্মারকে জানানো হয়েছে। আদেশে উল্লেখ আছে, যেহেতু তিনি কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কর্মস্থল ত্যাগ করে জয়পুরহাট জেলায় অনৈতিক ভাবে নারী ঘটিত সমস্যায় সম্পৃক্ত হয়ে স্থানীয় জনগণ কর্তৃক আটক হয়ে ছিলেন। যা অসদাচরণ এবং পলায়নের সামিল। তিনি সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) (গ) এবং ১২ (১) বিধি মোতাবেক সাময়িক বরখাস্ত যোগ্য হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী বলেন, সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তার মোঃ ইউসুফ আলীর বিরুদ্ধে নারী ঘটিত বিষয়ের কারণে তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট