1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সান্তাহার এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত। - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

সান্তাহার এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার : প্রেমের টানে এক নারীর বাড়িতে দেখা করতে গিয়ে আটকের পর বগুড়ার আদমদীঘির সান্তাহার খাদ্যগুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের একটি আদেশের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশ সূত্রে জানা গেছে, বগুড়ার সান্তাহার এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে জয়পুরহাট জেলায় অনৈতিকভাবে নারীঘটিত সমস্যায় সম্পৃক্ত হয়ে স্থানীয় জনগণ কর্তৃক আটক হয়েছিলেন। যা সরকারি বিধিমালা মোতাবেক সাময়িক বরখাস্তের যোগ্য। একারনে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা যায়, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের সামন্তাহার গ্রামের এক নারীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় ঘটে সান্তাহার খাদ্যগুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলীর। দীর্ঘ চার বছর ধরে চলে তাদের সেই সম্পর্ক। বাড়ি ও অফিসে যাতায়াত ছিল দুজনেরই। গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২টায় ওই নারীর বাড়িতে বেড়াতে যান খাদ্য কর্মকর্তা ইউসুফ আলী। এরপর বিয়ের জন্য ওই নারী জোর করলেও বিয়েতে রাজি হননি ওই কর্মকর্তা। তখন প্রতিবেশীদের সহযোগিতায় তাদের আটকে দেন ওই নারী। ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে বাড়িতে মানুষের ভিড় জমে। পরে স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন। তখন উৎসুক জনতা জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতায় তাদের থানায় নিতে চাইলে স্থানীয়রা বাধা দেন। পরের দিন বিষয়টি নিয়ে আবারও সমাধানের চেষ্টা করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। একপর্যায়ে ১১ লাখ টাকার বিনিময়ে সমাধান করতে চাইলেও আপস করেননি ওই নারী। স্থানীয় মাতবররা আবারও পুলিশ ডাকেন। পরে বুধবার রাত ১০টায় খাদ্য কর্মকর্তাকে উদ্ধার করে পুলিশ। ঘটনার বিষয়ে সান্তাহার খাদ্যগুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী বলেন ওই নারীর সাথে পরিচয়ের পর থেকে বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি করতে থাকে। পরে আমি তার পরিবারের সঙ্গে আলাপ করতে ক্ষেতলাল গিয়েছিলাম। সেখানে বিয়ের জন্য ওই নারী জোর করে। আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী বলেন, সান্তাহার এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী পাবনার মুলাডুলি সিএসডিতে বদলি আদেশাধীন ছিলেন। এরই মধ্যে নারী ঘটিত কারনে কর্মস্থলে অনুপস্থিত থাকায় বিধি মোতাবেক রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন স্বাক্ষরিত একটি আদেশের মাধ্যমে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট