1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড এর উদ্যোগে দিন ব্যাপি নানা কর্মসুচি পালন - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড এর উদ্যোগে দিন ব্যাপি নানা কর্মসুচি পালন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

হাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁও প্রতিনিধি:
“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই,আপস করোভাই-লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা লিগ্যাল এইড এর উদ্যোগে দিন ব্যাপি নানা কর্মসুচি পালন করা হয়।
সোমবার (২৮ এপ্রিল) সকালে কর্মসুচির শুরুতে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বর্নাঢ্য রেলি বের হয়ে। রেলিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে সমবেত হয়। পরে প্রশাসনের উর্ধতনরা ফিতা কেটে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করে।
দিবসটি উপলক্ষে দিনব্যাপি বিনামুল্যে চক্ষু পরিক্ষা, ডায়াবেটিস পরিক্ষা, রক্তদান কর্মসুচি, বৃক্ষরোপণ, গ্রাম আদালতের কার্যক্রম ও বিনামুল্যে আইনি সহায়তার বিষয়ে ভুমিকা তুলে ধরাসহ নানা কর্মসুচি পালন করা হচ্ছে।
পরে সচেতনা বৃদ্ধি ও আইনি সহায়তা প্রদানে আদালত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল কমিটির চেয়ারম্যান মোঃ জামাল হোসেন এর সভাপতিত্বে জেলা প্রশাসক ইসরাত ফারজানা , যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ভারপ্রাপ্ত লিগ্যাল এইড অফিসার জনাব লুৎফর রহমান। সিনিয়র সহকারী জজ শবনম মুস্তারি, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা জজ সমরেশ শীল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুল বাশার মোঃ সায়েদুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এডভোকেট মৃদুল ,অ্যাডভোকেট সারোয়ার হোসেন,অ্যাডভোকেট আব্দুল হালিম ।
এসময় বক্তরা বলেন, দরিদ্র জনগোষ্ঠির মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মামলা পরিচালনার ক্ষেত্রে। ন্যায় বিচার পেতে অর্থাভাবে অনেক সময় বাঁধাগ্রস্ত হয়। এ ক্ষেত্রে লিগ্যাল এইড আইনি সহায়তা দিয়ে সহযোগীতা করবে। তাই এ ধরনের বিষয়ে লিগ্যাল এইড কমিটির সাথে যোগাযোগ করতে বেশকিছু গুরুত্বপুর্ন পরামর্শ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট