1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিমলায় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল। - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

ডিমলায় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

মোঃমামুন নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগিনা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে ২৯এপ্রিল ২০২৫ইং বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেেন খালিশা চাপানী ইউনিয়ন শাখা বিএনপি।
মিছিলটি ডালিয়া নতুন বাজার দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেই শেষ করেন।মিছিলে খালিশা চাপানী ইউনিয়ন শাখা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম সভাপতি বিএনপি। সামছুল হক হুদা সাবেক চেয়ারম্যান খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ। মোজাম্মেল হক সাধারণ সম্পাদক বিএনপি।সাইফুল ইসলাম সাবেক সাধারন সম্পাদক বিএনপি। ওবায়দুর রহমান সভাপতি কৃষক দল। সামছুল হক সভাপতি শ্রমিক দল। নওশাদ আলী ইউপি সদস্য। আব্দুল করিম যুবদল ভারপ্রাপ্ত আহবায়ক।সফিকুল ইসলাম সভাপতি স্বেচ্ছাসেবক দল। মমিনুর রহমান সভাপতি মৎস্যজীবি দল খালিশা চাপানী ইউনিয়ন শাখা সহ আরও অনেকে।

বক্তারা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবি জানিয়ে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের দায়েরকৃত মিথ্যা ও ভুয়া মামলায় গ্রেফতার করে সরকার বিএনপিকে হয়রানি করতে চাচ্ছে।প্রয়োজনে গণআন্দোলনের মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাটি ও মানুষের নেতা তুহিন ভাইয়ের মুক্তি নিশ্চিত করবো।

তারা অবিলম্বে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবি জানান এবং হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে নীলফামারী জেলায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট