1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মানিকছড়িতে দরিদ্র জেলের মাঝে ছাগল বিতরণ। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মানিকছড়িতে দরিদ্র জেলের মাঝে ছাগল বিতরণ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

২০২৪-২০২৫ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলেদের বিকল্প আয় বর্ধক কর্মসংস্থানের লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে ১০ জন নিবন্ধিত জেলের মাঝে উপকরণ বিতরণ হিসেবে ৪টি করে মোট ৪০টি ছাগল বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সংলগ্নে উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ও মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন সময়ে দরিদ্র জেলেদের সার্বিক উন্নয়নে সহযোগিতা, মৎস্য চাষে পরামর্শসহ বিকল্প আয়বর্ধক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে আসছে মৎস্য অধিদপ্তর’।

ছাগল বিতরণকালে ইউএনও জেলেদের উদ্দেশে বলেন, ‘আপনাদের বিকল্প কর্মসংস্থান এবং পারিবারিক আয় বাড়ানোর লক্ষ্যে এই ছাগল বিতরণ করা হয়েছে’।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট