1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে শ্রমিক ঐক্যের আয়োজনে আন্তর্জাতিক ১মে দিবস পালিত। - নব দিগন্ত ২৪
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় দীর্ঘদিনের রাস্তার দুর্ভোগ কাটিয়ে সস্তি ফিরল জনজীবনে বগুড়া আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার ডিমলায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত মগনামায় ৯৩১ জেলে পেল সরকারি খাদ্য সহায়তা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের গ্রামীণ উৎসবে মুখর সলঙ্গার আঙ্গারু মেলা শুরু মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট ঝিকরগাছার হাজিরবাগ ৮০০ লিটার তেল মজুত: মজুত কারীকে ৬০ হাজার টাকা জরিমানা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় অভিযানে ডাকাতি হওয়া ৪০০ বস্তা চাউল ট্রাক উদ্ধারসহ ডাকাত আটক ডিমলায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় নবীন বরন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে শ্রমিক ঐক্যের আয়োজনে আন্তর্জাতিক ১মে দিবস পালিত।

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টুঃ

 

ঠাকুরগাঁওয়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশে পালিত হচ্ছে, আন্তর্জাতিক শ্রমিক দিবস এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

 

এ উপলক্ষে রাণীশংকৈল শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে বৃহস্পতিবার ১ মে সকাল ১০ টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলার মোট ২২ টি বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকদের যৌথ অংশগ্রহণে র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিগ্রি কলেজে মাঠে গিয়ে শেষ হয়। পরে ওই মাঠেই ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের উপর বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, ,জামায়াতে ইসলামীর নায়েবী আমীর মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারী মাওলানা রজব আলী, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক, ইয়াসিন আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী,সাবেক সভাপতি মোবারক আলীসহ উপজেলার ২২ টি শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক গণ বক্তব্য রাখেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের পৌর আমির মাওলানা আব্দুল মাতিন বিশ্বাস

বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান বকুল মজুমদার, যুবদলের আহ্বায়ক অধ্যাপক মনিরুজ্জামান মনি, যুবদল নেতা ইসাহাক আলী, সাবেক ছাত্রদলের সভাপতি ও যুবদলের সদস্য মুক্তারুল ইসলাম মুক্তার, মহিলা দলের সদস্য সচিব আনারকলি, নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ ।

অনুষ্ঠান শেষে শ্রমিকদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট