1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিরাজগঞ্জের সলঙ্গায় কলেজ অধ্যক্ষসহ ১০ কারাগারে - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গায় কলেজ অধ্যক্ষসহ ১০ কারাগারে

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের  সলঙ্গা থানার ফুলজোড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহেদ আলীসহ মোট ৯ জন বৈষম্য বিরোধী ছাত্র শিহাবের বাবার দায়ের করা মামলায় কারাগারে।গত ৪ মে অধ্যক্ষ শাহেদ আলী ও নলকা ইউ পি চেয়ারম্যান ও নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক হোসেন,সাধারন সম্পাদক আ: ছাত্তারসহ ৯ জন হাইকোর্টের আগাম জামিন শেষে গতকাল বিজ্ঞ জেলা দায়রা আদালতে হাজিরা দিলে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলা সূত্রে জানা যায় ৪ আগষ্ট-২০২৪ বৈষম্য বিরোধী আন্দোলনের এক পর্যায়ে কামারখন্দ থানার ভদ্রঘাট এলাকার কুটির চর গ্রামের রাস্তায় নলকা ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা সিদ্দিক হোসেনের নেতৃত্বে তার বাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা করে। সেই হামলায় নলকা সেনগাঁতী গ্রামের শামীম হোসেনের ছেলে শিহাব গুরুতর আহত হয়। তাকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করে।জরুরী চিকিৎসায় শিহাব মৃত্যুর হাত থেকে বেঁচে যান বলে তার পিতা জানান ।এই ঘটনায় শিহাবের পিতা মামলা দায়ের করেন। আসামীগণ দীর্ঘদিন নানা টালবাহানা করে সময় ক্ষেপন করলেও অবশেষে আইনের হাতে বন্দি হয়ে অধ্যক্ষ শাহেদ, ইউপি চেয়ারমান সিদ্দিক,সুলতান, শহিদুলসহ ১০ জনকে কারাগারে প্রেরণ করেন। প্রকাশ থাকে যে,সুচতুর দূনীর্তিবাজ অধ্যক্ষ শাহেদ আলী ও সিদ্দিক হোসেনের বিরুদ্ধে কোটি টাকার দূর্নীতির তদন্ত চলছে। অধ্যক্ষ শাহেদ আলী তার কলেজের সহকারী অধ্যাপক সালমা খাতুন যিনি আমেরিকা প্রবাসী তার ৫ বছরের বেতন ভাতার টাকা উত্তোলন করে নিজে আত্মসাৎ করেছেন বলেও জানা যায় ।এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলমান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট