1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গুইমারায় বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - নব দিগন্ত ২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

গুইমারায় বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোঃ মুবিনুল ইসলাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। জামায়াত ও আওয়ামী লীগের একাংশ মিলে বিএনপির বিরুদ্ধে অপচেষ্টায় লিপ্ত এমন অভিযোগ এনে সোমবার (৫ মে) বিকেলে গুইমারায় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ইসলামি ব্যাংক এর সামনে প্রতিবাদ সমাবেশ করেছে।

উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে, গুইমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মোঃ আলাউদ্দিন আরিফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ইব্রাহিম মেম্বার, যুগ্ম সম্পাদক সালমান হোসেন,সাংগঠনিক সম্পাদক আইযুব আলী ডালিম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুল ইসলাম টিপু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুর আলম, উপজেরা ছাত্রদলের সভাপতি পারভেজ হোসেন।

সভয় বক্তারা বলেন, কেউ জামায়াত-আওয়ামী লীগের দোসরদের দিয়ে বিএনপির জনপ্রিয়তা দমন করতে পারবেনা। বক্তারা বলেন, ইদানিং গুইমারাতে জামাত এর কিছু নেতা কমীসহ জামায়াত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি, বিশেষ করে জলিল নামের এক সাবেক শিবির নেতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নামে অপপ্রচার শুরু করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। আমরা এর বিচার চাই।”
বক্তারা অভিযোগ করেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল বিএনপিকে বিভ্রান্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট