1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে আখানগর ইউনিয়নের কদমগাছে আত্মহত্যা। - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে আখানগর ইউনিয়নের কদমগাছে আত্মহত্যা।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁওয়ে প্রতিনিধিঃ হাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁও সদরে ছেলের চাকরির জন্য টাকা দিয়ে সর্বস্বান্ত মো. জামিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার ২ নম্বর আখানগর ইউনিয়নের মধ্য ঝাড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত জামিরুল ইসলাম ওই গ্রামের মৃত তশির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামিরুল ইসলাম তার ছেলের চাকরির জন্য এলাকার এক ব্যক্তির কাছে দশ লাখ টাকা দিয়েছিলেন।
তবে ওই ব্যক্তি চাকরি দিতেও ব্যর্থ হন এবং জামিরুলের দেওয়া টাকাও ফেরত দিতে পারেননি। এই ঘটনার কিছুদিন পর ওই ব্যক্তি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।
এদিকে, ছেলের চাকরির জন্য বিপুল পরিমাণ টাকা খোয়া যাওয়ায় জামিরুল মানসিকভাবে ভেঙে পড়েন। চাকরি না হওয়ায় এবং টাকা ফেরত না আসায় জামিরুলকে তার পরিবারের সদস্যদের কাছে নানা তুচ্ছতাচ্ছিল্য ও লাঞ্ছনা সহ্য করতে হতো।
এই মানসিক চাপ সহ্য করতে না পেরেই তিনি শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা ক্ষেতের মাঝে কদমগাছে জামিরুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট