1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে নাশকতা মামলায় সাবেক প্যানেল মেয়র রতন গ্রেপ্তার। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বগুড়া আদমদীঘিতে নাশকতা মামলায় সাবেক প্যানেল মেয়র রতন গ্রেপ্তার।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার : দুইটি নাশকতা মামলায় বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার সাবেক প্যানেল মেয়র জার্জিস আলম রতনকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রতন পৌর শহরের মালশন গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার সন্ধ্যায় সাহেবপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় গত ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা এবং ১৯ আগস্ট দিবাগত রাত সাড়ে ১০টায় সান্তাহার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটনায় আরেকটি মামলা দায়ের হয়। এই দুইটি মামলায় শুক্রবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকা থেকে জার্জিস আলম রতনকে গ্রেপ্তার করে পুলিশ। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত জার্জিস আলম রতনকে আদালতে পাঠানো হয়েছ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট