1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
**তীব্র গরমে হাঁসফাঁস পটুয়াখালীর জনজীবন** - নব দিগন্ত ২৪
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

**তীব্র গরমে হাঁসফাঁস পটুয়াখালীর জনজীবন**

সাকিব হোসেন
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

 

**সাকিব হোসেন পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী জেলায় বিরাজমান তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। বৈশাখের খরতাপে সকাল থেকেই সূর্যের তেজ যেন সহ্যের বাইরে। গরমের তীব্রতায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

 

গত এক সপ্তাহ ধরে পটুয়াখালীতে তাপমাত্রা ৩৭ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সকাল ১০টার পর থেকেই রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালক ও কৃষকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গরমজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু ও বৃদ্ধদের হাসপাতালে আসার হার বেড়েছে। ডায়রিয়া, ডিহাইড্রেশন ও হিট স্ট্রোকের মতো সমস্যাও বৃদ্ধি পেয়েছে।

 

গরমের প্রকোপে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বিঘ্নিত হচ্ছে। জেলার বিভিন্ন বাজারে ক্রেতাসংখ্যা কমে গেছে। সাধারণ মানুষ বলছে, এমন গরম বহুদিন দেখা যায়নি।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর বাতাসের গতি কম থাকায় বৃষ্টিপাত হচ্ছে না, ফলে তাপমাত্রা আরও কিছুদিন এমনই থাকতে পারে।

 

জনসাধারণকে প্রচুর পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা ও হালকা খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট