1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর ধর্মতলা এলাকায় ট্রাফিক পুলিশের বুদ্ধিমত্তায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন, পুলিশ সদস্যদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

যশোর ধর্মতলা এলাকায় ট্রাফিক পুলিশের বুদ্ধিমত্তায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন, পুলিশ সদস্যদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
গত ইং ৩০/০৪/২০২৫খ্রিঃ যশোর কোতয়ালী মডেল থানাধীন ধর্মতলা এলাকায় ট্রাফিক পুলিশের মোবাইল ডিউটির অংশ হিসাবে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের দুই পুলিশ সদস্য টিএসআই কবিরুল এবং কনস্টেবল শরিফুল ইসলাম সকাল থেকে ডিউটি করছিল।

ডিউটি করাকালীন সময়ে অনুমান সাড়ে ১১টা থেকে বেলা ১২টার দিকে স্থানীয় কয়েকজন লোক তাদের কাছে এসে জানায় যে পাশেই অবস্থিত রেল ক্রসিংয়ে দায়িত্বরত লাইন ম্যান খুবই অসুস্থ। তখন তারা উক্ত স্থানে গিয়ে দেখতে পান দায়িত্বরত লাইন ম্যান খুবই অসুস্থ এবং জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে ও লোকটি কাঁপছে।

এমতাবস্থায় পুলিশ সদস্যদ্বয় লোকটিকে দ্রুত চিকিৎসার জন্য একটি রিক্সা ভাড়া করে হাসপাতালে পাঠিয়ে দেন।

কিন্তু পুলিশ সদস্যদ্বয় তখনই লোক মুখে জানতে পারে ট্রেন এখনই আসবে। তখন কোন উপায় না পেয়ে কনস্টেবল শরিফুল পোস্টে থাকা লাইনটি দ্রুত নামিয়ে দেয় এবং যাত্রীবাহী ট্রেনটি নিরাপদে উক্ত স্থান ত্যাগ করে।

এই ঘটনাটি প্রত্যক্ষ একজন ব্যক্তি সোস্যাল মিডিয়াতে শেয়ার করলে নেটিজেনরা দুই পুলিশ সদস্যকে প্রশংসা করে মন্তব্য করতে থাকেন।

সোস্যাল মিডিয়াতে এমন একটি নিউজ দেখতে পান জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়।

পরবর্তীতে উক্ত ভালো কাজের স্বীকৃতি স্বরূপ দুই পুলিশ সদস্যকে অদ্য ১২/০৫/২০২৫খ্রিঃ সকাল ১১.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে পুরস্কৃত করেন পুলিশ সুপার যশোর মহোদয়।

পুলিশ সুপার মহোদয় বলেন নিশ্চয়ই এমন একটি ভালো কাজ প্রশংসার দাবিদার এবং এটি পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

তাদের এই তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী ট্রেনটি। এই পুরস্কার তাদের প্রাপ্য।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট