1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গোমস্তাপুরে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে শিবিরের কুরআন বিতরণ। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

গোমস্তাপুরে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে শিবিরের কুরআন বিতরণ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঐতিহাসিক ১১ ই মে কুরআন দিবস উপলক্ষে মেধাবী ছাত্রদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোমস্তাপুর উপজেলা শাখা।

শুক্রবার (১৬ ই মে) সকাল ৯ টায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে উক্ত কুরআন বিতরণ করা হয়।

রহনপুর পৌর শাখা শিবিরের সভাপতি নাজির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মু. মিজানুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চাঁপাইনবাগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি সালাহউদ্দিন সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত রহনপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী তরিকুল ইসলাম বকুল, সাবেক জেলা সভাপতি মোখতারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সেক্রেটারি আব্দুল্লাহ।
আরো উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক নাইউব আলী, কলেজ শাখার সভাপতি আসিফ, গোমস্তাপুর পূর্ব থানা শাখার সভাপতি মাহফুজুর রহমান, গোমস্তাপুর পশ্চিম থানা শাখার সভাপতি মতিউর রহমান সহ থানা ও কলেজ শাখার নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিনশত জন ছাত্রকে বিনামূল্যে কুরআন বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট