1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ১০২ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে ডিবি-গুলশান বিভাগ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ১০২ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে ডিবি-গুলশান বিভাগ

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ১০২ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো: ১। মোছা. আছমা (৩৫) ও ২। মো. করিম মিয়া (৬০)।

শুক্রবার (১৬ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০১:২০ ঘটিকায় খিলক্ষেত কাঁচাবাজার এলাকা থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-গুলশান বিভাগের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী খিলক্ষেত থানা এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট গাঁজা বিক্রয়ের উদ্দেশে ময়মনসিংহের ভালুকা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে এসেছে এবং তারা গাঁজাসহ খিলক্ষেত থানাধীন রেলগেইট কাঁচা বাজারস্থ ট্রাফিক পুলিশ বক্সের দক্ষিণ পার্শ্বে যাত্রী ছাউনিতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি আসমা ও করিমকে ১০২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২০ লক্ষ ৪০ হাজার টাকা।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী জেলা জামালপুর ও ময়মনসিংহ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে এনে পলাতক অপর আসামি মো. ফারুকসহ খিলক্ষেত ও আশেপাশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসমার বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি এবং পলাতক অপর আসামি মো. ফারুকের বিরুদ্ধে ডিএমপি, ময়মনসিংহ, গাজীপুর, জিএমপি ও টাঙ্গাইল জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়টি মামলা রয়েছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট