1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিমলায় মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচন বাতিলের দাবীতে অভিভাবক ছাত্র-ছাত্রীর বিক্ষোভ ও মানববন্ধন - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

ডিমলায় মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচন বাতিলের দাবীতে অভিভাবক ছাত্র-ছাত্রীর বিক্ষোভ ও মানববন্ধন

মামুন
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

মোঃমামুন (ডিমলা) নীলফামারী প্রতিনিধি

ডিমলায় কামিল মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে অভিভাবক ও ছাত্র ছাত্রী বৃন্দ।

জানা গেছে, নীলফামারী জেলার ডিমলা উপজেলার ছোট খাতা কামিল মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচনের
তফসিল ঘোষণা করে আগামীকাল রোববার নির্বাচনের দিল ধার্য করে মাদ্রাসা কর্তৃপক্ষ। উক্ত নির্বাচনে তিনটি সদস্য পদের জন্য ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। মাদ্রাসার ছাত্র ছাত্রী ও অভিযোগ করেন, নির্বাচনের জন্য অভিভাবকদের তালিকা প্রস্তুতির সময় আল আমিন নামের একজন প্রার্থীর কোন সন্তান উক্ত প্রতিষ্ঠানে লেখাপড়া না করলেও ভুয়া ছাত্রী দেখিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় তালিকাভুক্ত করা হয়। চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্তির পর ওই আল আমিন নামের সদস্য প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতা করায় ভুয়া ভোটারের বিষয়টি ফাঁস হয়ে পড়লে গত শনিবার বিকেলে রাজধানীর নির্বাচন বাতিল করে পুনরায় ভোটার তালিকা সংশোধন পূর্বক নতুন করে তফসিল ঘোষণার দাবিতে মাদ্রাসার ছাত্র-ছাত্রী অভিভাবক ও শিক্ষার্থীরা মাদ্রাসা চত্বরে বিক্ষোভ মিছিল সহ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাজ্ব আব্দুল খালেক, প্রার্থী মুস্তাফিজুর রহমান ও মোঃ নুর ইসলাম, ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, ৯ম শ্রেণীর ছাত্র মোঃ মহিদুর রহমান ও আফরিন নাহার ইতি প্রমূখ। বক্তারা রোববারে নির্বাচন বাতিল করে নতুন তালিকা করে পুনরায় তফসিল ঘোষণা দাবি জানান। এ ব্যাপারে ছোট খাতা কামিল মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা বজলার রহমান জানান,আল আমিন বৈধ ভোটার নহে তার কোন সন্তান আমার প্রতিষ্ঠানে লেখা পড়া করেনা । আমার অফিস সহকারী আসাদুজ্জামান ও কম্পিউটার অপারেটর ভুলবশত তার নাম ভোটার তালিকা তুলেছে । বিষয়টি জানার পর আমি মাদ্রাসা কমিটির গভর্নিং বডির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রকে অবহিত করেছি এবং উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামানকে জানিয়েছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি দ্রুত প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট