1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বেরোবিতে ফাইল ট্র্যাকিং সিস্টেমের উপর কর্মশালা অনুষ্ঠিত। - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বেরোবিতে ফাইল ট্র্যাকিং সিস্টেমের উপর কর্মশালা অনুষ্ঠিত।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

মো: পারভেজ সেখ
ক্যাম্পাস প্রতিনিধি,বেরোবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে “ফাইল ট্র্যাকিং সিস্টেম” বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ফাইল ট্র্যাকিং সিস্টেম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকত আলী।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “ফাইল ট্র্যাকিং সিস্টেম শুধু সময় ও শ্রম সাশ্রয় করবে না বরং প্রশাসনে জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এটি একটি কার্যকর পদক্ষেপ।”

প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক বলেন, “উপাচার্য মহোদয়ের দূরদর্শী নেতৃত্বে বেরোবি দ্রুত ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে চলেছে। ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু হলে দপ্তরভিত্তিক দীর্ঘসূত্রিতা কমবে এবং প্রশাসনিক প্রক্রিয়া হবে অধিক কার্যকর।”

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রশাসনিক ও একাডেমিক শাখার কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রযুক্তিগত দিক ও ব্যবহার পদ্ধতি তুলে ধরেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন। অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে ফাইল ট্র্যাকিং সিস্টেম ব্যবহারে অভ্যস্ত হন।

প্রশিক্ষণ শেষে আয়োজিত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা তাঁদের মতামত ও প্রতিক্রিয়া জানান এবং এমন যুগোপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আধুনিকায়নের এই ধাপ দেশের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্যও অনুসরণযোগ্য উদাহরণ হয়ে উঠবে বলে প্রত্যাশা উপস্থিত শিক্ষাবিদ ও কর্মকর্তাদের।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট