1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বংশালে বাসে আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

বংশালে বাসে আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
বংশাল থানা এলাকায় শুভযাত্রা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মো. দ্বীন ইসলাম ওরফে অন্তর (১৯) ২। আমির হামজা (১৯) এবং ৩। মো. আকাশ রহমান তানভীর (২২)।

রবিবার (১৮ মে ২০২৫) ভোর আনুমানিক ৪:০০ ঘটিকায় মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, ১৬ মে ২০২৫ খ্রি. সকাল ০৭:৩০ ঘটিকার সময় মানিকগঞ্জ হতে শুভযাত্রা পরিবহনের একটি বাস রওনা করে একই তারিখ সকাল ১০:০০ ঘটিকায় বংশাল থানাধীন ফুলবাড়ীয়া বাস টার্মিনালে এসে পৌঁছায়। রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় বাসটি বংশাল থানাধীন কাজী আলাউদ্দিন রোডস্থ ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্স এর মেইন গেইটের সামনে রাস্তার উপর পার্কিং করে বাসের হেলপার মো. খাইরুল ইসলাম বাসের ভিতর ঘুমিয়ে পড়ে। রাত ১১:০০ ঘটিকায় আরেক শুভযাত্রা বাসের হেলপার কাকন এবং তার মামাতো ভাই আরব আলীও বাসে প্রবেশ করে ঘুমিয়ে পড়ে। হঠাৎ খাইরুল ইসলামের শরীরে তাপ লাগলে সে তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে দেখতে পায় যে, বাসের ড্রাইভিং সীটের পিছনে আগুন লেগেছে। তিনি জীবন বাঁচাতে বাসের জানালা খুলে বাস হতে লাফ দিয়ে নেমে যান। তিনি বাস হতে নামার সাথে সাথেই কাকনও বাস হতে জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যায় কিন্তু আরব আলী ভিতরে আটকা পড়ে। তাৎক্ষনিকভাবে পাশে থাকা ফায়ার সার্ভিসের একটি টিম এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধ অবস্থায় আরব আলীকে উদ্ধারপূর্বক ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের হেলপার মো. খাইরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে বংশাল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

বংশাল থানা সূত্রে আরো জানা যায়, এ ঘটনায় মামলার প্রেক্ষিতে বংশাল থানার একটি অভিযানিক দল ১৮ মে ২০২৫ খ্রি. ভোর ৪:০০ ঘটিকায় মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় উক্ত তিন আসামিকে গ্রেফতার করে।

মামলার তথ্য অনুযায়ী, আসামি দ্বীন ইসলাম, আমির হামজা, মো. আকাশ রহমান তানভীর, শুভ এবং অজ্ঞাতনামা কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে বাসে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা ও সম্পত্তির ক্ষতিসাধন করে। এতে নগদ ১৩ হাজার ২০০ টাকা এবং বাসের সিট ও জানালা পুড়ে প্রায় দুই লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট