1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর জেলার শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তক্ষকসহ দুইজন আটক। - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

যশোর জেলার শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তক্ষকসহ দুইজন আটক।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোর জেলার শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকসহ দুইজনকে আটক করা হয়েছে। 

রোববার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার মাটিপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন যশোর জেলার শার্শা উপজেলার মাটিপুকুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত হাসেম আলী ব্যাপারীর পুত্র মোঃ করিম হোসেন (৪৮) এবং মেহেরপুর জেলার গাংনি থানার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের পুত্র মোঃ মামুনুর রশিদ (৪২)। পুলিশের তথ্যমতে, করিম হোসেনের বিরুদ্ধে পূর্বেও একই অপরাধে থানায় একটি মামলা রয়েছে।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ কে. এম. রবিউল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে মাটিপুকুর গ্রামের করিম হোসেনের বসতঘরের শয়নকক্ষ থেকে একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। এসময় বন্যপ্রাণী পাচারের সাথে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়।

এই ঘটনায় শার্শা থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আটক ব্যক্তিদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট