1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পীরগঞ্জে ফ্রি স্বাস্থ্য সেবা হৃদরোগ, ক্যান্সার, কিডনী ও ডায়াবেটিক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :

পীরগঞ্জে ফ্রি স্বাস্থ্য সেবা হৃদরোগ, ক্যান্সার, কিডনী ও ডায়াবেটিক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

(ঠাকুরগাঁও)প্রতিনিধি,,,
হাসিনুজ্জামান মিন্টু,,,

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হৃদরোগ, ক্যান্সার, কিডনী ও ডায়াবেটিক বিষয়ক একদিন ব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পীরগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের আয়োজনে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতায় এ স্বাস্থ্য সেবা ক্যাম্প হয়। সকালে ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল চত্ত্বরে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ও উপজেলা বিএনপি সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, ডা. মেসবাহউল ইসলাম, ডা. শাহারিয়ার হোসেন খান, পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক ও উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, সদস্য ইলিয়াস আলী, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম প্রমূখ। সভা সঞ্চালনা করেন পীরগঞ্জ ডায়াবেটিস সমিতির আজীবন সদস্য সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট